চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের চক্কর-এ মোশাররফ, ঈদে মুক্তি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক মোশাররফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক হিসেবে শরাফ আহমেদ জীবনের প্রথম ছবি হতে যাচ্ছে ‘চক্কর ৩০২’। মঙ্গলবার দুপুরে পরিচালক তার ছবির নাম প্রকাশ করেছেন। তবে এতে কে অভিনয় করবেন সেটি পরিস্কার করেননি। কিছুটা ধোঁয়াশা রেখে জানিয়েছেন, হয়তো শিগগির জানাবেন।

প্রকাশিত পোস্টারে শরাফ আহমেদ জীবন দেখিয়েছেন, ব্ল্যাক শেডে উদ্বিগ্ন দৃষ্টিতে কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। চারপাশটা ঘুর্ণায়মান!

পোস্টারে মুখ না দেখানো ব্যক্তিকে ঘিরে অনেকের মনে প্রশ্ন জেগেছে, কে তিনি? কেউ বলছেন, মোশাররফ করিম, জিয়াউল হক পলাশ; আবার কেউ কেউ লিখছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরীর কথাও বলছেন কেউ কেউ! অনেকেই ভাবছেন নির্মাতা জীবন নিজেই!

সোশ্যাল হ্যান্ডেলে পোস্টারটি উন্মুক্তের সঙ্গে সঙ্গে এমন শত শত মন্তব্য করছেন সিনেমা প্রেমীরা। তবে বেশিরভাগই মোশাররফ করিমের পোস্ট দেখে নিশ্চিত হচ্ছেন, কাঙ্ক্ষিত ব্যক্তি মোশাররফ করিম!

চৌধুরী সাহেবের ফ্রি অফার, সিরিয়াস কথার পরের কথা, হাওয়াই মিঠাই আবার তোরা সাহেব হ সহ বহু দর্শক প্রিয় নাটকের এই পরিচালক জানান, এ মাসের শেষে হয়তো পোস্টারের রহস্য রাখা মানুষটির নাম ও লুক উন্মোচন করবেন। আরও ডিটেইলস জানাবেন।

তবে পরিচালক মুখ না খুললেও একাধিক সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে, ২০২১-২২ অর্থ বছরে ৬৫ লাখ টাকা সরকারী অনুদান পাওয়া এ ছবির পোস্টারে থাকা ব্যক্তিটি মোশাররফ করিম। ‘মুখোশ’র পরে আবার তিনি দেশের ছবি ‘চক্কর ৩০২’র মাধ্যমে প্রেক্ষাগৃহে আসছেন।

Reneta

সূত্র জানায়, আসন্ন রোজার ঈদে ‘চক্কর ৩০২’ মুক্তির সম্ভাবনা রয়েছে। যেখানে শুধু মোশাররফ করিম নয়, আছেন ছোটপর্দার একঝাঁক নামী শিল্পী।

বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা হিসেবে বহু আগে সুনাম অর্জন করেছেন শরাফ আহমেদ জীবন। যার ক্যারিয়ার শুরু হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে। পরে কাজল আরেফিন অমির বেশ কিছু নাটক দিয়ে অভিনেতা হিসেবেও তুমুল পরিচিতি পেয়েছেন তিনি।

এখন অভিনেতা হিসেবে তিনি কারো কাছে বোরহান ভাই, কেউবা তাকে লাবু কমিশনার বলে ডাকেন! সম্প্রতি আলোচনা তৈরি করেছেন ক্রাইম রিপোর্টার হালিম চরিত্রে! তবে অভিনেতা পরিচয়ের বাইরে শরাফ আহমেদ জীবন মূলত মনে প্রাণে একজন নির্মাতা।

শখের বশে অভিনয়ে এসে যে পরিচিত পেয়েছেন সেটিতে তিনি ‘উপরী পাওয়া’ মনে করেন। গ্রামীণফোন, বাংলালিংক, রবি, আকাশসহ অসংখ্য নামিদামি পণ্য টিভিসি ও নাটকের স্রষ্টা জীবন ক্যারয়ার শুরু করেছিলেন সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চক্কর ৩০২মোশাররফ করিমলিড বিনোদনশরাফ আহমেদ জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT