চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের সিনেমায় অভিনয়ের চরিত্র খুঁজে পাননি জীবন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

শরাফ আহমেদ জীবন, যিনি অভিনেতা হিসেবে এখন পরিচিতি পেলেও বহু আগে বিজ্ঞাপন ও নাটক নির্মাতা হিসেবে সুপরিচিত। তার পরিচালিত ‘চৌধুরী সাহেবের ফ্রি অফার’, ‘সিরিয়াস কথার পরের কথা’, ‘হাওয়াই মিঠাই’, ‘আবার তোরা মানুষ হ’র মতো একাধিক দর্শক নন্দিত নাটক আছে।

তবে ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির কারণে জীবন নির্মাতা পরিচয় ছাপিয়ে হয়ে উঠেছেন অভিনেতা! এ জন্য তিনি বোরহান ভাই, লাবু কমিশনার, ক্রাইম রিপোর্টার হালিম চরিত্রের বদলৌতে ব্যাপকভাবে পরিচিতি অর্জন করেন। জীবনের মূল শিকড় যে নির্মাণে সেটি হয়তো অনেকেই ভুলতে বসেছেন!

নতুন খবর হচ্ছে, নির্মাতা হিসেবে নিজের প্রথম সিনেমা নির্মাণ করলেন শরাফ আহমেদ জীবন। মুক্তির অপেক্ষায় থাকা তার সিনেমাটির নাম ‘চক্কর ৩০২’।

গেল সপ্তাহে নিজের পরিচালিত প্রথম সিনেমার নাম ঘোষণা করেন জীবন। এতে কারা অভিনয় করবেন সেটি পরিস্কার না করলেও শোনা যাচ্ছে, তার পরিচালিত সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে থাকবেন মোশাররফ করিম। সরকারি অনুদানের পাশাপাশি আরও মোটা অঙ্কের অর্থ লগ্নী করা হয়েছে এতে।

সবকিছু কিছু ঠিক থাকলে আসন্ন রোজার ঈদে মানুষে-মানুষে সম্পর্ক, সংকট এবং দ্বন্দ্বের গল্পে নির্মিত ‘চক্কর ৩০২’ দর্শকরা উপভোগ করতে পারবেন।

এতে কারা কারা অভিনয় করলেন জানতে চাইলে এড়িয়ে গেলেন জীবন। এতটুকু জানালেন, তিনি অভিনয় করেননি। চ্যানেল আই অনলাইনকে বললেন, একটি দৃশ্যেও আমি অভিনয় করিনি এটা নিশ্চিত। কারণ, আমার পরিচালিত সিনেমায় অভিনয়ের চরিত্র খুঁজে পাইনি। যদি নিজে করার মতো চরিত্র পেতাম, তাহলে সেটা যদি প্রধান চরিত্রও হতো- অবশ্যই করতাম। যাদের নিয়েছি তারা প্রত্যেকে চরিত্র অনুযায়ি পারফেক্ট।

Reneta

জীবন অনুভব করেন, নির্মাতা কিংবা অভিনয় দুইভাবে তাকে পছন্দ করেন এবং তারা তার শ্রম সম্পর্কে জানেন। এও জানে, জীবন গল্প বলার সুযোগ পেলে ঠিকভাবে বলতে পারবেন। জীবন বলেন, শুভাকাঙ্ক্ষীদের এই বিশ্বাসের রেসপন্স পাচ্ছি। শুধু নাম ঘোষণা করে তো আর সিনেমাটি বৃহৎ সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো না। এজন্য সিনেমা রিলিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যাদের প্রতিক্রিয়া আশা করেছিলাম সেগুলো পেয়েছি।

সিনেমা নির্মাণে চ্যালেঞ্জ কী? জানতে চাইলে জীবন বলেন, যে গল্প বলতে চাই সেটি ঠিকভাবে বলতে পারছি কিনা! গল্প এবং নির্মাণ মুন্সিয়ানা দিয়ে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন হলো কিনা এটাই চ্যালেঞ্জ। চরিত্রগুলো দিয়ে গল্প যদি সিনেমা হলে দর্শকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তখন সেই সিনেমা সার্থক। এর বাইরে যতো চাপাবাজি করি বা ভালো টিজার-ট্রেলার প্রকাশ করি না কেন দর্শক পছন্দ না করলে কোনো লাভ হবে না।

‘চক্কর ৩০২’ দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের ব্যাপারে নির্মাতা হিসেবে আপনি আত্মবিশ্বাসী? জীবন চমৎকারভাবে ব্যাখ্যা দিলেন এভাবে, “হয়তো কিছু মানুষ বলবে ব্রিটিশ আমলের পরে এতো ভালো সিনেমা হয়নি, আবার কেউ বলতে পারে তাদের কাছে ভালো লাগেনি।”

তিনি বলেন, ‘চক্কর’ সিনেমাটি যেন ভালো হয়, তারজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এ ব্যাপার আমি কনফিডেন্ট। তবে আমি ওভার কনফিডেন্ট না, কারণ শেষ পর্যন্ত সিনেমাটির মূল্যায়ন করবে দর্শক। তারা যদি সিনেমাটির সাথে সংযোগ স্থাপন না করতে পারেন, তাহলে আমার আত্মবিশ্বাস দিয়ে কোনো কাজে আসবে না। তাই সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দেয়ার অপেক্ষায় আছি। বাকিটা সময় বলে দেবে!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রাইম রিপোর্টারচক্কর ৩০২বোরহান ভাইমোশাররফ করিমলাবু কমিশনারলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT