চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কাণ্ডে নেটিজেনদের তোপের মুখে সারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

সারা আলি খানকে মাঝে মাঝেই নানা মন্দির ও তীর্থস্থানে দেখা যায়। এর আগেও বিভিন্ন মন্দিরে গিয়ে তিনি পূজা পাঠ করেছেন। ঈশ্বরের প্রতি তার গভীর আস্থা রয়েছে। এবার অভিনেত্রী কামাখ্যা দেবীর দর্শন করতে গুয়াহাটি গিয়েছিলেন। সেখান থেকে সারা তার ইনস্টাগ্রামে পূজার বেশ কিছু ছবিও শেয়ার করেন।

ছবিগুলিতে অভিনেত্রীকে সাদা পোশাকে দেখা যায়। তার পরনে ছিল সাদা চুড়িদার, মাথায় সাদা ওড়না দিয়েছিলেন তিনি। তার কপালে ছিল লাল সিঁদুর। তাছাড়াও সারাকে ব্রহ্মপুত্র নদীর তীরে মগ্ন হয়ে বসে থাকতে দেখা গিয়েছে। নবরাত্রি উপলক্ষেই সারা আলি খান দেবীর দর্শন করতে গিয়েছিলেন।

তার এই সব ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা কমেন্টে তাকে ভরিয়ে দিয়েছিলেন। তবে তাদের দিক থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কিছু সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী সারাকে ভালোবাসায় ভরে দিয়েছেন। অনেক দেবীর কৃপা প্রার্থনাও করছেন। অন্যদিকে, বেশি কিছু নেটিজেন নায়িকাকে ট্রোলও করেছেন।

সারা আলি খানের অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে দেবী দর্শনের ছবিগুলি দেখে বহু নেটিজেন তার আধ্যাত্মিক ভ্রমণের প্রশংসা করে লিখেছেন, ‘জয় মাতা দি, মাতা রানীর আশীর্বাদ আপনি পাবেন।’ তবে আর এক নেটিজেন সারার ধর্মের প্রসঙ্গ টেনে লেখেন, ‘মুসলিম হওয়ার পরেও এটা করা উচিত নয়। আমি সকল ধর্মকে সম্মান করি। কিন্তু মুসলিমদের জন্য এটা পাপ। আল্লাহ এটা পছন্দ করবেন না। আল্লাহকে খুশি করতে হবে, মানুষকে নয়।’

আর একজন ব্যবহারকারী লেখেন, ‘তুমি কেন ইসলামিক উৎসবের কোনও ছবি শেয়ার করো না’, একজন অভিনেত্রীকে নাম বদলানোর পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘সারা নাম বদলে সীতা রাখো, এটাই ভালো হবে।’

এটা প্রথমবার নয়, সারা আলি খান তার এই আধ্যাত্মিক ভ্রমণ শুরু করেছিলেন কেদারনাথ মন্দির থেকে। সেখানকার ছবিও তিনি ভাগ করে নিয়েছিলেন। এছাড়াও সারা উজ্জয়িনী মন্দিরেও ঈশ্বরের দর্শন করতে গিয়েছেন। অভিনেত্রী নিজেই জানিয়ে ছিলেন যে তিনি ভগবান শিবের প্রতি গভীর বিশ্বাস রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সারা আলি খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT