চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে বাংলাদেশীদের খাবার সমস্যা সমাধানে সঞ্জরি ক্যাটারিংয়ের যাত্রা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১০:২১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৫
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবে বাংলাদেশি সঞ্জরি গ্রুপ এবং সৌদি চায়না টাউন গ্রুপের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত হয়েছে সঞ্জরি ক্যাটারিং। এর মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশ থেকে আগত হজ ও ওমরা যাত্রীদের দেশীয় খাবারের যে সমস্যা ছিল তা অনেকাংশে কেটে যাবে বলে আশা প্রকাশ কর্তৃপক্ষের।  

মঙ্গলবার ১৯ আগস্ট মক্কায় এক অনুষ্ঠানের মাধ্যমে যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত সঞ্জরি ক্যাটারিং এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জরি গ্রুপের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক জানান, সৌদি আরবে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সঞ্জরি ক্যাটারিং এর মাধ্যমে স্থানীয় সৌদি নাগরিক ও সৌদি প্রশাসনের কাছে যে বার্তা পৌঁছেছে এতে করে সৌদি আরবে কর্মরত প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশিদের মর্যাদা ও বাংলাদেশের ভাবমূর্তি অনেকখানি উপরে যাবে।

মামুনুল হক আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশিরা সাধারণ শ্রমিক হিসাবে থাকলেও এখন থেকে বিনিয়োগকারী হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারবেন।

সঞ্জরি গ্রুপের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বলেন, সৌদি আরবে বাংলাদেশিদের নিজস্ব কোন ক্যাটারিং না থাকায় দীর্ঘদিন যাবত বাংলাদেশ থেকে আগত হজ ও ওমরা যাত্রীরা দেশিয় খাবারের যে সমস্যা ছিল তা অনেকাংশে কেটে যাবে।

তিনি আরও জানান, সঞ্জরিতে ৯৮ শতাংশ বাংলাদেশি কাজ করবেন এবং তারা এই কর্মসংস্থানের মাধ্যমে দেশে বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধিতে সহায়ত করবে ।

Reneta

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা খালেদ সাইফুল্লাহ, সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠান চায়না টাউন গ্রুপের চেয়ারম্যান তৌফিক আল-জাহারানি, সৌদি আরবের আলতাকুয়া গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সুমন, সাঞ্জারি গ্রুপের ডিরেক্টর মাইনুল ইসলাম মুন্না এবং মক্কা চেম্বার এন্ড কমার্সের প্রতিনিধিরাসহ সৌদি আরব ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নাগরিকগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশমাওলানা মামুনুল হকসঞ্জরি ক্যাটারিংসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT