চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সন্তানের মা হলেন সানা খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

দ্বিতীয় সন্তানের মা হলেন প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করেছেন সানা।

ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে প্রাক্তন এই অভিনেত্রী জানিয়েছেন, ‘সানা এবং আনাস সৈয়দ তাদের ছোট রাজপুত্রকে ২০২৫ সালের ৫ জানুয়ারি স্বাগত জানিয়েছেন। আমরা আমাদের ছোট রাজপুত্রের আগমনের সুন্দর সংবাদ শেয়ার করতে পেরে আনন্দিত! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে হয়েছে! বড় ভাই হয়েছে তারিক জামিল।’

একসময় টিভি ও সিনেমার জগতে ঝড় তুলছিলেন সানা খান। এরপর একদিন হঠাৎই ইসলামের টানে বিনোদন দুনিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সেদিন তার সেই ঘোষণায় সকলেই চমকে গিয়েছিলেন। বর্তমানে অবশ্য নিজেকে বোরখাতে রাখতেই পছন্দ করেন সানা। ২০২০ সালে মুফতি আনাস সৈয়দকে বিয়ে করে সানা এখন সুখী ঘরণী।

২০২৩ সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সৈয়দ তাদের প্রথম সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছিলেন তারিক জামিল। আর সেই ছেলের বয়স দেড় বছর হওয়ার আগেই নতুন সদস্যের আগমন ঘটলো তাদের পরিবারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিতীয় সন্তানবলিউড অভিনেত্রীমা হলেনসানা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT