চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সান মারিনোর বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ

আন্তর্জাতিক প্রীতি ফুটবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৫, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপের মাটিতে স্বাগতিক কোন দেশের বিপক্ষে প্রথমবার খেলার অপেক্ষায় বাংলাদেশ। সেই দলটা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সান মারিনো। ফিফা র‍্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ২১১এ। সেদিক থেকে বাংলাদেশ ৩০ ধাপ এগিয়ে ১৮১তে থাকলেও নিজেদের আন্ডারডগই ভাবছেন নতুন কোচ থমাস ডুলি। এজন্য অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হবে মাঠের লড়াই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডুলি বলেছেন, ‘র‍্যাঙ্কিংয়ের একেবারে তলানিতে থাকাটা বাস্তবে তাদের আসল অবস্থার প্রতিফলন নয়। খেলোয়াড়দের এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে, আমরা র‍্যাঙ্কিংয়ে ২০-৩০ ধাপ এগিয়ে থাকলেও এখানে এক অর্থে আমরাই আন্ডারডগ। কারণ, বিশ্বের অন্যান্য নিচের দিকের দলগুলো যে ধরনের দলের সাথে খেলার সুযোগ পায়, তারা তা পায় না। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তাদের জার্মানি এবং ওই মানের বড় দলগুলোর বিপক্ষে খেলতে হয়, যাদের বিপক্ষে আমরাও খেলতে চাইব না।’

‘সত্যি বলতে, যদি এখান থেকে এক পয়েন্টও অর্জন করতে পারি, খুশি হবো। তাই ব্যাপারটা শুধু র‍্যাঙ্কিংয়ের নয়। পরিসংখ্যান বা ডেটা সবসময় খেলার আসল চিত্র তুলে ধরে না। এখান থেকে একটি ভালো ফলাফল বের করে আনাটা আমাদের জন্য দারুণকিছু হবে এবং আমরা সেটা নিয়েই সন্তুষ্ট থাকব। র‍্যাঙ্কিংয়ের একেবারে তলানির কোন দলের বিপক্ষে খেলছি, বিষয়টা এমন নয়। আমরা একটি দুর্দান্ত দলের বিপক্ষে খেলছি, যাদের প্রায় শীর্ষ ১০০-এর মধ্যে থাকা দলগুলোর বিপক্ষেও ভালো খেলার রেকর্ড রয়েছে। এটি আসলে অনেক বড় একটি ব্যাপার।’

Banglabid

এই ম্যাচটি বাংলাদেশ ফুটবলের মাত্র তৃতীয় ঘটনা, যেখানে কোন ইউরোপীয় দলের সঙ্গে লড়াইয়ে নামবে লাল-সবুজরা। আগে ২০০১ সালে ভারতের সাহারা কাপে ইউরোপের দলের সঙ্গে শেষবার খেলেছিল বাংলাদেশ। সেবার যুগোস্লাভিয়ার কাছে ৪-১, বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ২-০ ব্যবধানে হেরেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুলিবাংলাদেশলিড স্পোর্টসসান মারিনোহামজা
শেয়ারTweetPin1

সর্বশেষ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT