‘কুশি’ ছবির শুটিং করতে গিয়ে বড় দুর্ঘটনার সম্মুখীন হলেন সামান্থা রুথ প্রভু ও বিজয় দেভেরাকোন্ডা- সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। যা গুজব বলে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা।
গুজবে খবরটিতে বলা হয়, কাশ্মীরে শুটিং করার সময় পাহাড়ি নদীতে পড়ে যায় বিজয় ও সামান্থার গাড়ি। ‘কুশি’ ছবির সেটে স্টান্ট করতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়ির ভিতরে ছিলেন দুই তারকা। এতে দুজনেই আহত হয়েছেন।
তবে প্রযোজক টুইট করে খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছে। টুইটে প্রযোজক জানান, টানা ৩০ দিন শুটিং শেষে ‘কুশি’ ছবির পুরো টিম সুস্থভাবেই গতকাল হায়দরাবাদে ফিরেছে।
২৩ ডিসেম্বর ‘কুশি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা। তেলেগু, তামিল, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তি পাবে ছবিটি।








