চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্মে বিরতি নিয়ে মুখ খুললেন সামান্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ন ০৮, মার্চ ২০২৪
বিনোদন
A A

২০২২ সাল থেকে ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগের সঙ্গে লড়াই করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে তার শারিরীক অবস্থা কিছুটা ভালো হলেও অটো ইমিউন রোগ ধরা পড়ার পর বেশ অনেক দিনই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। যার ফলে ফিল্ম ক্যারিয়ারে বিরতি নেওয়ার পাশাপাশি মোটা অংকের টাকাও গুনতে হয়েছে এই অভিনেত্রীকে।

সম্প্রতি ফেমিনা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে সামান্থা জানিয়েছেন, মায়োসাইটিস থেকে পুনরুদ্ধারের জন্য কাজ থেকে বিরতি নেওয়া ছিল তার জীবনের ‘কঠিন সিদ্ধান্ত’। পরে অবশ্য অভিনেত্রী জানিয়েছেন, এটা তার সেরা সিদ্ধান্ত ছিল। অভিনেত্রীর কথায়, ‘এই রোগে আক্রান্ত হওয়ার পর আমার নিজের প্রতি আত্মবিশ্বাসের জায়গা লোপ পেয়েছিল, কিন্তু আমি সবসময় একজন ব্যক্তি হিসাবে বেড়ে উঠতে চেষ্টা করেছি।

জীবনের বাধা-বিপত্তি পেরিয়ে কাজে মন দিয়েছেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে নিজের অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছেন সামান্থা। মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী।

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘খুশি’ ছবিতেও প্রশংসিত হয়েছে তার কাজ। মায়োসাইটিসের চিকিৎসার জন্য গত বছরের মাঝামাঝি অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন সামান্থা। তবে ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন তিনি। আপাতত ‘সিটাডেল’ মুক্তির অপেক্ষায় অভিনেত্রী এবং তার অনুরাগীরা।- বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রীসামান্থা রুথ প্রভু
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমার একটি অংশ চলে যাচ্ছে’- সিলভাকে নিয়ে গার্দিওলা

এপ্রিল ১৯, ২০২৬

২০ এপ্রিল বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ১৫ থেকে ২০ টাকা

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াতে ইসলামী

এপ্রিল ১৯, ২০২৬

মার্কিন অবরোধ না উঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকার ঘোষণা আইআরজিসির

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT