চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেডিংলি টেস্টের মাঝে করোনা পজিটিভ ইংল্যান্ড তারকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ২৬, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মান বাঁচানোর শেষ টেস্টে তৃতীয় দিনেও হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে পাল্লা দিয়ে লড়েছে নিউজিল্যান্ড। সেসব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে স্বাগতিক উইকেটরক্ষক বেন ফোকস। ম্যাচের মাঝেই করোনা পজিটিভ হয়েছেন তিনি।

তৃতীয় দিনের শেষ সেশনে কোমরে ব্যথা অনুভব করায় আর ফিল্ডিংয়ে নামেননি ফোকস। পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন জনি বেয়ারস্টো। পরে সন্দেহ তৈরি হওয়ায় কোভিড-১৯ টেস্ট করানো হয় তার। তাতে এসেছেন পজিটিভ। ফোকসের কোভিড বদলি হয়ে ম্যাচের বাকি অংশ খেলবেন স্যাম বিলিংস।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ব্যাক পেইন অনুভব করায় হেডিংলিতে তৃতীয় দিনের শেষবেলায় বেন ফোকস উইকেট কিপিং করতে পারেননি। সন্ধ্যায় কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছেন তিনি। শুক্রবার এজবাস্টনে শুরু হতে চলা ভারত টেস্টের আগে তার সুস্থতা প্রত্যাশা করা হচ্ছে। দলের বাকি সদস্যরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যাবেন। দলে আর কোনো পজিটিভ কেস নেই।’

চলতি ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের শুরু থেকেই একের পর এক করোনা আক্রান্ত হয়েছেন ক্রিকেটাররা। ইংল্যান্ড দলে ফোকসের আগে করোনা আক্রান্ত হয়ে শেষ টেস্টে দলের সাথে যোগ দিতে পারেননি ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক।

কিউই ডেরায় করোনা প্রভাব ফেলেছে সবচেয়ে বেশি। অধিনায়ক কেন উইলিয়ামসন দ্বিতীয় টেস্টে ছিটকে যাওয়ার পর শেষ টেস্টের আগে করোনা আক্রান্ত হন ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, মাইকেল ব্রেসওয়েল এবং সহায়তা কর্মীর দুজন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডনিউজিল্যান্ডবেয়ারস্টোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬

গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

জুন ৩, ২০২৬

জন্মদিনের আনন্দ ভাগাভাগি করলেন চঞ্চল চৌধুরী

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

জুন ৩, ২০২৬

ফাইনালে উঠলেও সাবধানী বাংলাদেশ, বলছেন অধিনায়ক মারিয়া

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT