চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোন ব্যথায় উপকারী লবণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ন ২৫, মে ২০২৩
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

দিনভর অনেক ব্যস্ততার পর অনেকেই বিভিন্ন সময় হাত-পায়ের ব্যথায় ভুগেন। তা হতে পারে অবহেলায়। এছাড়া বিভিন্ন সময় চলাফেরা করতে গিয়ে আমাদের পেশীতে টান পরে, সেজন্যও এই ব্যথা অনুভব হয়।

তবে এসব ব্যথার জন্য সব সময় ঔষধের উপর ভরসা করলে হয় না। কারণ ব্যথার ঔষধ বেশি খেলে নানা সমস্যা দেখা দিতে পারে। এই ব্যথার সমাধান মিলতে পারে লবণে। খেয়াল করে দেখবেন যখন সমুদ্রে লবণ পানিতে গোসল করেন তখন নিজেকে অনেকটাই চাঙ্গা মনে হয়। তার একটি কারণ সমুদ্রের পানিতে লবণের উপস্থিতি। প্রতিদিনের গোসলের পানিতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে দেখতে পারেন উপকার।

লবণ পানিতে গোসল করার উপকারিতা
রক্ত সঞ্চালন বাড়ে
রক্ত সঞ্চালন স্বাভাবিক ও সচল রাখতে গোসলের পানিতে মিশিয়ে নিন এক চামচ লবণ। এতে মানসিক চাপও কমে। সারা দিনের পরিশ্রম শেষে বাড়ি ফিরে লবণ পানিতে গোসল করলে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হবে নিমেষে।

বয়স ধরে রাখতে সাহায্য
বার্ধক্য স্বাভাবিক এবং অনিবার্য। তবে রোজের নানা অনিয়মে সময়ের আগেই অনেকের ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। অকালে ত্বকে বলিরেখা পড়ে যায়। রোজ লবণ পানিতে গোসল করলে ত্বকের উজ্জ্বলতা ফেরে, ত্বক টানটান হয়। ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও লবণ পানি উপকারী।

প্রদাহ কমায়
অনেকের ত্বক গরমেও শুষ্ক দেখায়। ফলে সারা বছর ত্বকে সংক্রমণ, র‌্যাশ, ফুসকুড়ির সমস্যা হয়। এ ক্ষেত্রে লবণ পানিতে গোসল করলে সমস্যা সমাধান হতে পারে।

শরীরে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ হয়
বয়স বাড়ার সাথে শরীরে খনিজের ঘাটতি হয়। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়, ফলে হারের ক্ষয়, আর্থারাইটিসে আক্রান্ত হয়। লবণ পানিতে গোসল করার অভ্যাস শরীরে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ করে। ফলে বাত বা আর্থ্রাইটিসের ব্যথাও দূর হয়।

Reneta

ঘুম ভাল হয়
অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। রাতে ঘুমোনোর আগে লবণ পানিতে গোসল করে দেখতে পারেন, উপকার পাবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গোসলব্যথালবণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT