চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নোবেলকে সঠিক পথে ফেরাতে সব চেষ্টাই বিফলে গেছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২০, মে ২০২৩
বিনোদন
A A

একাধিক প্রতারণার অভিযোগে শনিবার (২০ মে) গ্রেপ্তার হয়েছেন গায়ক নোবেল। এদিন সকালে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি অফিস থেকে ফোন পেয়েই দুপুরে কার্যালয়ে আসেন নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। পরে নোবেলের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিলের দাবি, ‘নোবেল অনেক ভালো মানুষ ছিল, একটা চক্রের ফাঁদে পড়ে সে নেশা শুরু করে এরপরই তার জীবন উল্টাপাল্টা হয়ে যায়।’

এসময় সালসাবিল নোবেলের এই পরিবর্তন নিয়েও কথা বলেন। তিনি বলেন,‘নোবেলের সঙ্গে যখন আমি সংসার শুরু করি তখন সে খুবই ভালো একজন মানুষ ছিলেন। হুট করে সে একটা চক্রের মধ্যে পড়ে নেশা শুরু করে। তখনই তার আচার-ব্যবহার পরিবর্তন আসে। অন্য এক নোবেলে সে পরিবর্তন হয়। যে এ যাবৎ যতো সমালোচিত কাজ নোবেল করেছে তার সবই নেশাগ্রস্ত হওয়ার পর।’

তাকে সঠিক পথে ফেরাতে অনেক পারিবারিক পদক্ষেপও নেয়া হয়েছে বলে জানান সালসাবিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন,‘নোবেলকে নেশার জগত থেকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি। নোবেলের বাবা-মার সঙ্গে মিলে নেওয়া সব ধরনের চেষ্টাই বিফলে গেছে। আমাদের দুই পরিবার মিলে চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে সঠিক পথে ফিরাতে পারিনি।’

নোবেলের প্রাক্তন স্ত্রীর দাবি, ‘নোবেল মাদকের শক্ত একটা সিন্ডিকেটের কবলে পড়ে গেছে। সে ইচ্ছে করলেও যারা তাকে মাদক সরবরাহকরে তারা তাকে ছাড়তে দেবে না।’

টাকা অগ্রিম নিয়ে শোতে হাজির না হওয়াসহ একাধিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় নোবেলকে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গায়কলিড বিনোদনশিল্পীসালসাবিল মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জুন ১৮, ২০২৬

পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি

জুন ১৮, ২০২৬

রবিন হুডের আশ্রয়স্থল ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১৬তম অবস্থানে ঢাকা

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT