চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন বক্স অফিসে ধাক্কা খেল সালমানের ‘সিকান্দার’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
সালমান খান সিনেমার দৃশ্যে intense expression, সিনেমার সেটে আলো ঝলমলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ধুমধাম করে মুক্তি পেয়েছে সালমান খানের সিনেমা ‘সিকান্দার’। ভাইজানের ছবি, তা-ও আবার ঈদের সময়। এ আর মুরুগাদস পরিচালিত অ্যাকশনধর্মী এ ছবিকে ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে। ফলে সবার নজর ছিল বক্স অফিসের দিকে।

মুক্তির ৬ দিনে বক্স অফিস থেকে আদৌ কতটা নিজেদের ঝুলিতে ঢোকাতে পারলেন নির্মাতারা? ‘সিকান্দার’ হিট, না ফ্লপ তা একবার দেখে নেওয়া যাক।

স্যাচনিল্কের মতে, ৬ দিনে ভারতে সালমানের ‘সিকান্দার’ ৯৩.৭৫ কোটি টাকা আয় করেছে। সিকান্দার প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে। কারণ, মুক্তি পায় রবিবার ৩০ মার্চে।

Banglabid

স্যাচনিল্কের জানায় যে, ছবিটি প্রথম শুক্রবারে মাত্র ৩.৫ কোটি টাকা আয় করেছে। সালমান খানের সিনেমার যে এমন হাল হতে পারে, তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেননি। ভারতে ২৬ কোটি টাকা দিয়ে খাতাখোলার পর ছবিটি, ভারতে ৯৪ কোটির কাছাকাছি আয় করেছে, আর বিদেশের মাটিতে আয় করেছে ৪২ কোটি টাকা।

ছবির টিম যদিও দাবি করেছে যে, ৫ দিনে ১৬৯.৭৮ কোটি টাকা আয় করেছে ‘সিকান্দার’। এবার দেখার বিষয় শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন ফল করে ‘সিকান্দার’। বদলায় কিনা, সালমান খানের ছবির ভাগ্য।

‘সিকান্দার’ ছবির জমকালো ট্রেলার লঞ্চের সময়, সালমান খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, উৎসব হোক বা না হোক, তার অনুগত ভক্তরা সবসময় নিশ্চিত করেন যে তার ছবি ১০০ কোটির ব্যবসা ছাড়িয়ে যাবে এবং এবার এটি ২০০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে যাবে। তিনি এলেন, দেখলেন, মন জয়ও করলেন, শুধুই সালমান খান হিসেবে। কারণ তার ছবির গল্প ভক্তদের মন জয় করতে ব্যর্থ।

Reneta

স্টারডম, পর্দায় লার্জার দ্যান লাইফ, মারকাটারি অ্যাকশন দেখতে দর্শকরা নিঃসন্দেহে ভালোবাসেন। কিন্তু ওই যে, আসল নায়ক তো ছবির গল্পই। সেখানে দুর্বল ‘সিকান্দার’।শুধু সিনেমার কাহিনি নয়, দুর্বল ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আরও অনেক কিছু নিয়ে দর্শক খুব হতাশ। সোশ্যাল মিডিয়া হতাশ ভক্তদের প্রতিক্রিয়ায় ভরে উঠেছে, যারা দাবি করছেন যে সিকান্দারে কোনো আকর্ষণীয় গল্প নেই।

কেউ কেউ এটিকে সালমানের ক্যারিয়ারের সবচেয়ে খারাপ ছবিও বলছেন। যদিও সালমান খানের তারকা শক্তি সবসময় দর্শকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে, এবার মনে হচ্ছে তাঁর সবচেয়ে অনুগত ভক্তরাও সিকান্দার ছবিতে তাঁর অভিনয়কে সমর্থন করতে হিমশিম খাচ্ছেন। অনেকেই তাঁর অভিনয়ের সমালোচনা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বক্স অফিসসালমান খানসিকান্দার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ১৮১তম

পরবর্তী

মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

পরবর্তী
প্রধান উপদেষ্টা বন্যা মোকাবেলা বিষয়ক আলোচনা সভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টার বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়লার ভাগাড়সহ কোন স্থানেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ

ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT