বিনোদন

সালমানকে দেখতে সাইকেলে ১১০০ কি.মি. পাড়ি!

সালমানের সঙ্গে সাইকেলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি, পেছনে গাড়ি ও মানুষ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের সঙ্গে সাইকেল চালাচ্ছেন একজন ব্যক্তি, পেছনে গাড়ি ও অন্যান্য মানুষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড সুপারস্টার সালমানের ভক্ত সংখ্যার অভাব নেই। ভারত তো বটেই, ভারতের বাইরেও রয়েছে এই তারকা অভিনেতার কোটি ভক্ত। যাদের কাছে তিনি ভাইজান।

সম্প্রতি সালমানের এক কড়া ভক্তের সন্ধান পাওয়া গেল! যিনি ১১০০ কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে যান সুপারস্টারের দুয়ারে!

সালমানের এই অন্ধভক্তের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা এই ব্যক্তি। নিজেকে সালমানের ‘পাগলা ভক্ত’ হিসেবে পরিচয় দেন। একটিবার প্রিয় তারকার সঙ্গে দেখা করবেন, এই ছিল সালমান-ভক্তের ইচ্ছে। আর তার জন্যই জব্বলপুরের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ‘বিইং হিউম্যান’ সাইকেল নিয়ে।

১১০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন সালমানের সেই অনুরাগী। তারপর হয় ইচ্ছে পূরণ। সাইকেল নিয়ে এসে পৌঁছান সালমান খানের বাড়ি! ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় হাতেনাতেই পেয়ে গেছেন প্রিয় তারকার সান্নিধ্য!

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan27a86)


জানা গেছে, সেই ভক্ত যেদিন সালমানের বাড়ি আসেন, সেসময় বাড়িতেই ছিলেন সালমান। এত কষ্ট করে ভক্ত দেখা করতে এসেছেন শুনেই বেরিয়ে আসেন সুপারস্টার। অনুরাগীকে ধন্যবাদ জানান। তার কাঁধে হাত রেখে ক্যামেরার সামনে পোজও দেন। দু’জনের এই ছবিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। – ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:অনুরাগী বলিউড ভক্ত ভাইজান সাইকেল সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…