চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনাক্ষী-জাহিরের রিসেপশনে ‘ঘটক’ সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ২৪, জুন ২০২৪
বিনোদন
A A
সোনাক্ষী-জাহিরের রিসেপশনে সালমান উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার সকালে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ে হয়, রাতে ছিল রিসেপশন। বিয়েতে খুব কম অতিথি উপস্থিত থাকলেও রিসেপশনে ছিল বলিউড তারকাদের নিয়ে জমকালো আয়োজন। এই আয়োজনে উপস্থিত ছিলেন ‘ঘটক’ সালমান খানও।

সালমানকে ‘ঘটক’ বলার কারণ সকলেরই জানা। তিনিই জাহির ও সোনাক্ষীর পরিচয় করিয়ে দেন। মৃত্যুর হুমকির উপেক্ষা করেই কড়া নিরাপত্তায় উপস্থিত হন সালমান। পরনে ছিল কালো স্যুট।

সোনাক্ষীকে দেখা গেছে লাল শাড়িতে। সিঁথি ভরা সিঁদুরে সেজেছিলেন নতুন বউ। মাথার খোঁপাতে সাদা ফুল। আর জাহিরের শেরওয়ানি ছিল সাদা রঙের।

বিয়ের অনুষ্ঠানে ড্যান্স ফ্লোর মাতিয়েছেন কাজল। অফ হোয়াইট আর সোনালি রঙের কম্বিনেশনের সালোয়ার স্যুট পরে এসেছিলেন রেখা। পিচ রঙের পালাজ্জো স্যুটে এসেছিলেন টাবু। বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুকেও দেখা গেছে।

সোনালি রঙের লেহেঙ্গা পরে হীরামান্ডি শিল্পী অদিতি রাও হায়দারিও এসেছিলেন, সাথে ছিলেন প্রেমিক-অভিনেতা সিদ্ধার্থ। ছিলেন সঞ্জয় লীলা বানসালি, রাবিনা ট্যান্ডনও।

মুসলমান কিংবা হিন্দু—কোনো ধর্মীয় রীতিতে নয়, রবিবার সকালে বিশেষ বিবাহ আইনে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়েতে সোনাক্ষীর বাবা অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ২১ জুন জাহিরের ফ্ল্যাটে হয় এই দুজনের গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন আরেক বলিউড তারকা হুমা কুরেশীসহ এই দুজনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: সালমান খানসোনাক্ষী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এরিকসেনের স্মৃতি মনে করালেন ভার্গা

পরবর্তী

তিস্তা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি কমেছে, বেড়েছে তীব্র ভাঙন

পরবর্তী
নদীর পানি কমে ভাঙনের মুখে তিস্তা নদীর তীরে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা-ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি কমেছে, বেড়েছে তীব্র ভাঙন

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শঙ্কার মেঘ কাটিয়ে সেমিতে সাউথ আফ্রিকা

সর্বশেষ

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT