চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিকাণ্ডে আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় এবার লুক আউট নোটিশ জারি করা হল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে।

সালমান খানের বান্দ্রার বাড়িতে যারা গুলি চালানোয় অভিযুক্ত ভিকি এবং সাগরকে জেরা করে পুলিশ জানতে পারে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের নির্দেশে অভিনেতার বাড়িতে গুলি চালানো হয়। জেরায় উঠে আসা তথ্য অনুযায়ী এবার আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হল।

পুলিশ জানিয়েছে, আনমোল বিষ্ণোই কানাডায় থাকেন। প্রায়ই আমেরিকাতেও যান। তবে যেই ফেসবুক পোস্টে সালমানের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করা হয়েছে, সেটার আইপি অ্যাড্রেস থেকে জানা গেছে পোস্টটি করা হয়েছে পর্তুগাল থেকে।

সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর ভুয়া পাসপোর্ট ব্যাবহার করে ভারত ছাড়েন আনমোল লরেন্স বিষ্ণোই। বছর খানেক আগে আজারবাইজানে তার লোকেশন পাওয়া গিয়েছিল। কিন্তু সেখান থেকেও তিনি পালিয়ে গেছেন।

সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দুই ব্যক্তিকে ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। গুলিবর্ষণ মামলায় জড়িত আরও দুই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের আবাসনের বাইরে দুজন দুষ্কৃতকারী চার রাউন্ড গুলি চালিয়েছিল। গুজরাটের কচ্চের ভূজ থেকে পুলিশ এই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনমোল বিষ্ণোইয়েরলরেন্স বিষ্ণোইসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বজ্রপাতে চার জেলায় ৭ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানসহ ওই অঞ্চলের দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে: পুতিন

এপ্রিল ২৭, ২০২৬

শামীমের ব্যাটিং উপভোগ করেছেন হৃদয়

এপ্রিল ২৭, ২০২৬
ইসমাইল সাকাব ইসফাহানি

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোতে চারগুণ হামলার হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২৭, ২০২৬

যে কারণে টেস্ট দলে নতুন মুখ অমিত

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT