বিনোদন

‘এ কেমন জীবন সালমানের!’

সালমান খানকে দেখা যাচ্ছে, তিনি ভাবুক ও চিন্তিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খান একটি অনুষ্ঠানে উপস্থিত, তার পাশে কিছু ব্যক্তি এবং একটি ক্যামেরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি দুবাই বেড়াতে গিয়েছিলেন সালমান। সেখানের এক শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিলেন অভিনেতা। তাকে ঘিরে ছিলেন নিরাপত্তা রক্ষীরা। সেই ছবি ঘুরছে সামাজিক মাধ্যমে।

খুনের হুমকি পাওয়ার পর থেকে বেশ সচেতন হয়েছেন সালমান। নিরাপত্তা বাড়িয়েছেন। বন্দুকের লাইসেন্স নিয়েছেন মুম্বাই পুলিশের কাছে আবেদন করে। বেড়াতে গিয়েও ঝুঁকি রাখেননি। সেখানেও সঙ্গে ছিলেন বডিগার্ড শেরা ও পুলিশের সদস্যরা। সামাজিক মাধ্যমে ছবিগুলো ভাইরাল হতেই সালমানের ভক্তরা নানা মন্তব্য করছেন।

নেটিজেনদের একজন আফসোস করে মন্তব্য করেছেন, ‘এ কেমন জীবন সালমানের!’ আরেক ভক্ত লিখেছেন, ‘শান্তিতে বাঁচতেও পারছেন না বেচারা।’ আরেকজন লিখেছেন, ‘উনার ব্যাপারই আলাদা।’

সালমান বর্তমানে ফারহান সামজি পরিচালিত ‘ভাইজান’ ছবির শুটিং শুরুর প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘টাইগার থ্রি’।

সূত্র: কইমই

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বিষয়:দুবাই সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…