চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আদিম’ নির্মাণের জার্নি শুনে আপ্লুত ‘ঘুড্ডি’ নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১৫, মে ২০২৩
বিনোদন
A A
নেতারা সাক্ষাৎকারে অংশগ্রহণকারী ব্যক্তিদের সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আদিম’ মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত তরুণ নির্মাতা যুবরাজ শামীম। কখনো রাজধানী শহরে মাঝরাতে চিকা মারছেন, কখনও বা লিফলেট নিয়ে ছুটছেন মানুষের কাছে। লক্ষ্য একটাই, আদিম মুক্তির কথা সাধারণ মানুষকে জানানো।

রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরেও লিফলেট হাতে পাওয়া গেলো তাকে। জিজ্ঞেস করতেই এই নির্মাতা জানান, আদিম মুক্তির খবর দর্শকদের কানে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করছি। অর্থ কিংবা ছবিতে গ্ল্যামার ফেস না থাকাকে সীমাবদ্ধতা হিসেবে দেখতে চান না নির্মাতা। বললেন, আমি আদিম নির্মাণের শুরু থেকে বলে আসছি, সীমাবদ্ধতা থেকেই নতুন পথ তৈরী হয়। গণঅর্থায়নে সিনেমা নির্মাণের সাহস করেছি। পোস্টার ব্যয়সাপেক্ষ হওয়ায় আমরা দেয়ালে চিকা মারছি, যা ইতিমধ্যে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে। কম সময়ে প্রচুর সাড়া পেয়েছি।

শিল্পকলায় ‘আদিম’ এর লিফলেট হাতে কেন, এ বিষয়ে যুবরাজ বলেন, মৃণাল সেনের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্টমানুষের উপস্থিতি ঘটবে এটা স্বাভাবিক। এটা অনুমান করেই তাদের কাছে ‘আদিম’ মুক্তির খবরটি জানাতেই লিফলেট নিয়ে এসেছি। দেখলাম প্রায় সবাই এই ছবির খবর জানেন। সবাই শুভ কামনা জানিয়েছেন।

মৃণাল সেনের শতবর্ষের উদ্বোধনী আয়োজনে মূল আলোচক ছিলেন চিত্রনির্মাতা, সমালোচক ও শিক্ষক মানজেরীহাসীন মুরাদ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন নির্মাতা মোরশেদুল ইসলাম এবং উদ্বোধক হিসেবে ছিলেন ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সালাহউদ্দীন জাকী। অনুষ্ঠানে শেষে নির্মাতা জাকীর কাছেও ‘আদিম’ এর লিফলেট তুলে দেন যুবরাজ। তিনি জানতে চান, এটা কী? উত্তর দিতে এগিয়ে আসেন মোরশেদুল ইসলাম। যুবরাজের সাথে পরিচয় করিয়ে দিতেও দেখা যায় ‘চাকা’ খ্যাত এই নির্মাতাকে।

এসময় মোরশেদুল ইসলাম যুবরাজের আদিম নির্মাণের পূর্বাপর বর্ণনা করে শোনান নির্মাতা জাকীকে। কীভাবে বস্তিতে থেকে বস্তির মানুষদের দিয়েই অভিনয় করিয়েছেন, বানিয়েছেন একটা পূর্ণদৈর্ঘ্য ছবি, শুধু তাই নয়- এই ছবিটি আবার নিয়ে গেছেন মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বড় আসরে। সেখানে শুধু দেখানোই হয়নি, অর্জন করেছে পুরস্কারও। মোরশেদুল ইসলামের মুখ থেকে তরুণ নির্মাতার এই আদিম জার্নির কথা শোনে যুবরাজকে জড়িয়ে ধরেন জাকী। নিজের মোবাইলফোনটি একজনের কাছে দিয়ে বললেন, ‘যুবরাজের সাথে আমার একটি ছবি তুলে দাও!’।

একজন প্রবীন নির্মাতার কাছ থেকে এমন আচরণ পেয়ে আপ্লুত হয়ে পড়েন যুবরাজ। তিনি বলেন, মোরশেদ ভাই আমাকে স্নেহ করেন। তিনি আমার ‘আদিম’ জার্নি নিয়ে আগে থেকেই জানেন। নানা সময়ে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন। তিনি নিজে থেকেই ‘আদিম’ এর কথা সবাইকে বলেন। এটা আমার মতো তরুণ নির্মাতার জন্য বড় প্রাপ্তি। সালাহউদ্দীন জাকীর সাথেও তিনি পরিচয় করিয়ে দিলেন। তিনি যেভাবে আমাকে সেই মুহূর্তে ট্রিট করলেন, তা আমার জন্য অবশ্যই বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।

নির্মাতা জানান, ২৬ মে আদিম চলচ্চিত্র মুক্তি চূড়ান্ত হয়েছে। এরইমধ্যে নারায়ণগঞ্জের সিনেস্কোপে শুরু হয়েছে অগ্রিম টিকেট বিক্রি।

ট্যাগ: আদিমঘুড্ডিমোরশেদুল ইসলামলিড বিনোদনসালাহউদ্দীন জাকীসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার পাবনা সফরে মোঃ সাহাবুদ্দিন

পরবর্তী

বিদেশি রাষ্ট্রদূতদের অতিরিক্ত পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে

পরবর্তী
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি রাষ্ট্রদূতদের অতিরিক্ত পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে

বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT