চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফের উপরে হামলা, তদন্তে নয়া মোড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

সাইফ আলি খানের উপর হামলার মামলায় নতুন মোড় সামনে এসেছে। চার্জশিটে দেখা গেছে যে, সাইফের ফ্ল্যাট থেকে যে আঙুলের ছাপগুলি সংগ্রহ করা হয়েছিল সেগুলি গ্রেফতার হওয়া অভিযুক্ত শরিফুলের সঙ্গে মেলে না। ২০টি স্যাম্পল স্টেট সিআইডি ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়েছিল, যার মধ্যে ১৯ টি মেলেনি। তবে পুলিশ এই ফিঙ্গারপ্রিন্ট না মেলা নিয়ে নতুন যুক্তি দাড় করিয়েছে।

নিউজ১৮-এর রিপোর্ট অনুযায়ী, বাথরুমের কালো দরজা, বেডরুমের স্লাইডিং ডোর এবং আলমারির ফিঙ্গারপ্রিন্ট শরিফুলের সঙ্গে মেলনি। শুধুমাত্র অষ্টম তলা থেকে যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, সেগুলি শরিফুলের সঙ্গে মিলেছে।

এই বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে যে, ফিঙ্গারপ্রিন্ট মেলার সম্ভাবনা ১০০০-এ ১, কারণ অনেকেই পরে সেই জিনিসপত্র স্পর্শ করেছে। তাই ফিঙ্গারপ্রিন্ট মিলে যাওয়া এক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ নয়।

মুম্বাই পুলিশ গত সপ্তাহে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সাইফ আলি খান মামলা সংক্রান্ত চার্জশিট দাখিল করেছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে ১০০০ পৃষ্ঠার সেই চার্জশিটে, শরিফুল ইসলামের বিরুদ্ধে অনেক প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ আদালতের কাছে আবেদন করেছে যে, শরিফুলের জামিনের আবেদন খারিজ করা হোক। পাশাপাশি বলা হয়েছে যে, সাইফের মেরুদণ্ডের কাছে যে ছুরির টুকরো পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পাওয়া টুকরো, শরিফুলের কাছ থেকে উদ্ধারকৃত ছুরির সঙ্গে মিলে গিয়েছে।

গত ১৬ জানুয়ারি সাইফ আলি খানের বাড়ির ১১ তলায় ঢুকে পড়েন এই দুষ্কৃতী। জানা যায়, ওই দুষ্কৃতী প্রথমে সাইফ-কারিনার বাড়ির পরিচারিকার মুখোমুখি হন। চিৎকার চেঁচামিচি শুনে বেরিয়ে আসেন সাইফ। তখনই তার সঙ্গে হাতাহাতি হয় ওই দুষ্কৃতীর। সেসময়ই ওই দুষ্কৃতী সাইফের পিঠে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে বলে জানা যায়।

Reneta

এমনকি ছুরির ভাঙা টুকরো অভিনেতার পিঠে গেঁথে গিয়েছিল। সেটাই লীলাবতি হাসপাতালে অপারেশন করে বের করতে হয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার ৫ দিনের মধ্যেই সুস্থ হয়ে দিব্যি হেঁটে বাড়িতে ঢোকেন সাইফ। এত বড় ঘটনার পরও তাকে এতটা ফিট দেখে অনেকেই প্রশ্ন তোলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইফ আলি খানহাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ: বোয়িং জেটের ডেলিভারি স্থগিত করল বেইজিং

পরবর্তী

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে

পরবর্তী

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে

১৫ বছর পর বৃহস্পতিবার ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT