চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমায় আমার অভিনয় দেখে প্রাক্তন যোগাযোগ করেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৩
বিনোদন
A A
দুটি মানুষ বসে আছে, একজন বই পড়ছে, অন্যজন তাকিয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ঈদের ছবি ‘প্রিয়তমা’ যারা দেখেছেন, তাদের চোখে লেগে থাকার কথা কবির চরিত্রটি! নায়িকা ইধিকার সঙ্গে একাধিকবার যাকে স্ক্রিনে দেখা গেছে। এই চরিত্রটি করেছেন অভিনেতা সহীদ উন নবী।

তিনি জানান, প্রিয়তমা তার অভিনয় ক্যারিয়ারকে বহু প্রসারিত করে দিয়েছে। শুধু তাই নয়, এই ছবি মুক্তির পর থেকে ‘ফেইস ভ্যালু’ বেড়েছে বলেও জানান সহীদ!

তিনি জানান, অভিনেতা হিসেবে দর্শকদের কাছ থেকে বাড়তি কদর পাচ্ছেন। এমনকি তার একাধিক ঝামেলা মিটেছে শুধু ‘প্রিয়তমা’য় অভিনয় করার কারণে। সহীদ উন নবী তার ঝামেলা মিটে যাওয়াকে সেরা অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

Banglabid

‘এটিএম কার্ডের লিমিট বাড়ানোর জন্য রোজার ঈদের পর আবেদন করেছিলাম। কিন্তু ব্যাংক থেকে জানায় দেয়া যাবে না। ‘প্রিয়তমা’ মুক্তির পর যিনি আমার কার্ডে লিমিট বাড়াতে চাননি, তিনি ফোন করে জানান এক বন্ধুকে নিয়ে প্রিয়তমা দেখেছেন। আমার অভিনয় তাদের ভালো লেগেছে। এজন্য কার্ডের ঝামেলা উনি মিটিয়ে দিচ্ছেন। আমি উল্টে তাকে বলি, ভাই ছবি দেখে প্রশংসা করছেন এজন্য ধন্যবাদ, কিন্তু কার্ড লিমিট বাড়ানো লাগবে না। আরও একটা মজার অভিজ্ঞতা হচ্ছে, প্রিয়তমা দেখে আমার প্রাক্তন যোগাযোগ করেছে। টেক্সট পাঠিয়ে অভিনয়ের প্রশংসা জানিয়েছে।”

নাটক নির্মাণের পাশাপাশি অভিনয়ও করে থাকেন সহীদ উন নবী। এর আগে তিনি তোমাকে ভালোবাসি ও জ্বীন ছবিতেও অভিনয় করেছেন। নবী বলেন, জ্বীন ছবিতেও ভালো সাড়া পেয়েছি। কিন্তু ‘প্রিয়তমা’ করার পর থেকে সবচেয়ে বেশী ফিডব্যাক আসছে। আমি মনে করি আমার বলার মতো ছবি ‘প্রিয়তমা’। শাকিব ভাই আমাদের মেগাস্টার। তার সঙ্গে অভিনয় করেছি, মানুষ আমার অভিনয় দেখে মজা পেয়েছে এটা চারটিখানি কথা নয়!

‘প্রিয়তমা’তে অভিনয়ের জন্য পরিচালক হিমেল আশরাফ কল করেছিলেন নবীকে। তিনি বলেন, ঈদে নাটকের কাজের মধ্যেও ১৭ দিন সময় বের করে ‘প্রিয়তমা’ করেছি। শাকিব খান নিজের মধ্য থেকে বেরিয়ে সুমন চরিত্রে বসবাস করেছেন। ঢাকা কক্সবাজার সুনামগঞ্জ সবখানে তার সঙ্গে শুটিং করে দেখেছি তিনি যে মেগাস্টার সেটাতে মোটেও ভর করেননি। চরিত্রটি নিয়ে থেকেছেন। এজন্য নতুনভাবে তাকে দর্শক দেখে লুফে নিয়েছে।

Reneta

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ মুক্তির তিন সপ্তাহ পার করছে। পরিচালক ও প্রযোজক জানান, ইতোমধ্যে প্রিয়তমা ব্লকবাস্টার হয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় দেশের ৮৪ সিনেমা হলে দেদারসে চলছে রোম্যান্টিক ট্র্যাজেডি গল্পের ছবি ‘প্রিয়তমা’।

নবী বলেন, এমন ভালো গল্প এবং সহশিল্পী পেলে আগামীতে সিনেমায় আরও অভিনয় করতে চাই। প্রিয়তমা আমাকে অনেক বেশী অনুপ্রাণিত করেছে। শাকিব ভাইয়ের দর্শক আছেন যারা শাকিবিয়ান, তারা আমাকে পছন্দ করছে। আমি কাজটি করে খুব খুশি, এই ছবির সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইধিকাইধিকা পালপ্রিয়তমাশাকিবশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT