ফুটবল

বিকেলে শিরোপার লড়াইয়ে নামছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের দুই ফুটবলার ট্রফি হাতে, উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ফুটবলার ট্রফি হাতে, মাঠে উল্লাসে ভরা, বাংলাদেশ দলের জয় উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেমিফাইনালে ভারতকে ট্রাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল-সবুজের যুবাদের স্বপ্ন এবার শিরোপা ছোঁয়ার। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল। স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় কোচ মারুফুল হকের দল।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বুধবার শিরোপা লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠলেও নেপালকে হারিয়ে শিরোপা জেতা সহজ হবে না বাংলাদেশের।

২০১৫ সাল থেকে হয়ে আসা টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জিততে হলে নেপালের বিপক্ষেও প্রথম জয় পেতে হবে। বাংলাদেশের কাছে নেপাল যে এখনো অজেয়।

শিরোপা জিতেই দেশে ফেরার আশার কথা জানিয়েছেন কোচ মারুফুল হক, ‘নেপালের স্কোয়াডটা ভালো। খেলোয়াড়রা এই মাঠে খেলেই বড় হয়েছে। তাদের মাঠটি হাতের তালুর মতো পরিচিত। সবকিছু বিবেচনা করে আমরা যদি খেলোয়াড়দের ফুল ফিটভাবে মাঠে রাখতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো।’

এবারের গ্রুপ পর্বসহ চারবার দেখা হয়েছে বাংলাদেশ ও নেপালের। তিনবার জিতেছে নেপাল, এক ম্যাচ হয়েছে ড্র।

বিষয়:অনূর্ধ্ব ২০ কাঠমান্ডু নেপাল বাংলাদেশ মারুফুল হক সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…