চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেলে শিরোপার লড়াইয়ে নামছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ন ২৮, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সেমিফাইনালে ভারতকে ট্রাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল-সবুজের যুবাদের স্বপ্ন এবার শিরোপা ছোঁয়ার। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল। স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় কোচ মারুফুল হকের দল।

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বুধবার শিরোপা লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩টায় শুরু হবে মাঠের লড়াই।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠলেও নেপালকে হারিয়ে শিরোপা জেতা সহজ হবে না বাংলাদেশের।

২০১৫ সাল থেকে হয়ে আসা টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জিততে হলে নেপালের বিপক্ষেও প্রথম জয় পেতে হবে। বাংলাদেশের কাছে নেপাল যে এখনো অজেয়।

শিরোপা জিতেই দেশে ফেরার আশার কথা জানিয়েছেন কোচ মারুফুল হক, ‘নেপালের স্কোয়াডটা ভালো। খেলোয়াড়রা এই মাঠে খেলেই বড় হয়েছে। তাদের মাঠটি হাতের তালুর মতো পরিচিত। সবকিছু বিবেচনা করে আমরা যদি খেলোয়াড়দের ফুল ফিটভাবে মাঠে রাখতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো।’

এবারের গ্রুপ পর্বসহ চারবার দেখা হয়েছে বাংলাদেশ ও নেপালের। তিনবার জিতেছে নেপাল, এক ম্যাচ হয়েছে ড্র।

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব ২০কাঠমান্ডুনেপালবাংলাদেশমারুফুল হকলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT