ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। একইসঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে কোচ মারুফুল হকের শিষ্যরা।
দশরথ স্টেডিয়ামে প্রথমার্ধে বাংলাদেশকে এগিয়ে নেন মিরাজুল ইসলাম। শেষদিকে ব্যবধান বাড়ান পিয়াস আহমেদ নোভা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আসর গড়ায়। ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরে যায় শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচ হেরে সাফ শেষ লঙ্কানদের।
নেপাল ও বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে। ২২ আগস্ট গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল-বাংলাদেশ।







