অন্যান্য খেলা

সোনাজয়ী শুটার সাদিয়া মারা গেছেন

প্রয়াত সোনাজয়ী শুটার সাদিয়া, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাজয়ী শুটার সাদিয়া মারা গেছেন, তার শেষ বিদায়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কমনওয়েলথ ও এসএ গেমসে সোনাজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সাবেক এ কৃতি অ্যাথলেট। সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরেক সোনাজয়ী শুটার শারমিন আক্তার রত্না।

সোমবার বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন ৩২ বর্ষী সাদিয়া। আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করান। সেখানে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান।

২০১০ সালে এসএ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া। একইবছর দিল্লি কমনওয়েলথ শুটিংয়েও দলগত সোনা জেতেন। ২০১৩ সালে বাংলাদেশ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সবশেষ সোনা জেতেন। এরপর শুটিং থেকে নিজেকে গুটিয়ে রাখেন।

ঘনিষ্ঠ জনদের তথ্যে, ব্যক্তিগত কিছু কারণে মানসিক অবসাদের মধ্যে ছিলেন সাদিয়া। ২০১৭ সালের ১৫ অক্টোবর চট্টগ্রামে অগ্নিদগ্ধ হন। তখন তাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।

বিষয়:এসএ গেমস চট্টগ্রাম শারমিন শুটার সাদিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…