চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকসহ বিমানবন্দরে আটক অভিনেত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
অভিনেত্রীকে বিমানবন্দরে আটক করা হয়েছে, তার মুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ের শারজাহ বিমানবন্দরে মাদকসহ আটক হয়েছেন ভারতীয় অভিনেত্রী ক্রিস্যান পেরেইরা। মহেশ ভাটের ‘সড়ক টু’ ও ‘বাটলা হাউজ’এর মত সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি।

জানা গেছে, বিমানবন্দরে আটক হওয়ার পর থেকেই শারজায় জেলবন্দি তিনি। এমনকি গ্রেপ্তার হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার সঙ্গে কোন যোগাযোগ করাও যায়নি বলে, জানানো হয়েছে অভিনেত্রীর পরিবারের তরফে।

চলতি মাসের প্রথম দিকে এক কাজের সুযোগ পেয়ে দুবাইয়ে গিয়েছিলেন ক্রিস্যান পেরেইরা। সপ্তাহ দুয়েক আগে শারজায় পৌঁছান তিনি। তারপর ১০ এপ্রিল তার পরিবারের কাছে খবর আসে, মাদক পাচার করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ক্রিস্যান।

Banglabid

যদিও ক্রিস্যানের মা প্রেমিলা পেরেইরার দাবি, তার মেয়েকে ফাঁসানো হয়েছে। তিনি জানান, রবি নামক এক ব্যক্তি আন্তর্জাতিক এক সিরিজে কাজের বিষয়ে যোগাযোগ করেন তার সঙ্গে। একাধিক আলোচনার পরে দুবাইয়ে ক্রিস্যানের অডিশন চূড়ান্ত হয়। বিদেশে যাওয়ার সব আয়োজনও নাকি ওই ব্যক্তিই করে দিয়েছিলেন।

ক্রিস্যানের মা আরও জানান, ১ এপ্রিল মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি কফি শপে ক্রিস্যানের সঙ্গে দেখা করেন রবি। সেখানেই ক্রিস্যানকে একটি ট্রফি দিয়েছিলেন তিনি। রবির কথাতেই নাকি ওই ট্রফি সব সময় নিজের সঙ্গে রেখেছিলেন ক্রিস্যান। শারজাহ বিমানবন্দরে নামার পরে নাকি আর রবির সঙ্গে যোগাযোগ করতে পারেননি ক্রিস্যান। তখনই সন্দেহ জাগে তার মনে। বিমানবন্দরে ওই ট্রফির ভেতর থেকে উদ্ধার হয় মাদক।

এরপর ১০ এপ্রিল কনসুলেটের তরফে ক্রিস্যানের পরিবারকে জানানো হয় যে, মাদক-সহ ধরা পড়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত শারজায় জেলেই রয়েছেন ক্রিস্যান পেরেইরা। ইতিমধ্যেই বিদেশে আইনজীবীর পিছনে খরচ হয়ে গিয়েছে ১৩ লক্ষ টাকা। এদিকে শারজা থেকে কোন অভিযোগ না আসায় মুম্বাই পুলিশের কাছেও এফআইআর দায়ের করতে পারছে না ক্রিস্যানের পরিবার। কবে মেয়েকে ফিরে পাবেন, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন ক্রিস্যানের মা প্রেমিলা পেরেইরা।

Reneta

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবাটলা হাউজসড়ক টু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তীব্র তাপদাহ থাকতে পারে আরো কয়েকদিন

পরবর্তী

মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে ২২ এপ্রিল

পরবর্তী
সন্ধ্যায় আকাশে চাঁদ ও তারার দৃশ্য, সৌন্দর্য উপভোগ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যসহ সৌদি আরবে ঈদ হতে পারে ২২ এপ্রিল

লাপোর্তা ও মেসি একসঙ্গে, ফুটবল মাঠে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির বার্সায় ফেরার ইঙ্গিত দিলেন লাপোর্তা

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT