ক্রিকেট

শোয়েবকে খোঁচা শচীনের

শোয়েব আখতার ও শচীন টেন্ডুলকারের ছবি, ক্রিকেট ও ক্রিকেট উপকরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েব আখতার ও শচীন টেন্ডুলকারের ছবি, ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেট ট্রফি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ভারত মহারণে কোনো জয়ই নেই পাকিস্তানের। আট দেখায় আটবারই হার। শনিবার সবশেষ মুখোমুখির আগে জয় তুলতে দলকে ‘ঠাণ্ডা’ থাকতে বলেছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের দেশের বড় পরাজয়ের পর সেই কথা টেনে শোয়েবকে খোঁচাই যেন দিলেন শচীন টেন্ডুলকার।

ভারতের কিংবদন্তি মাস্টার ব্লাস্টার পুরনো বন্ধুর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বন্ধু আমার, তারা তোমার উপদেশ অনুসরণ করেছে এবং তাদের পারফরম্যান্স ছিল একদমই ঠাণ্ডা।’

শোয়েব ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘কাল এমন করতে চাইলে ঠাণ্ডা থাকো।’

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটে নেমে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ১১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

বিষয়:আহমেদাবাদ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান বাবর ভারত রোহিত শর্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…