ক্রিকেট

শচীন-কোহলির মাঝে সেরা বেছে নিলেন কামিন্স

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের ছবি, ক্রিকেট খেলোয়াড়ের মুখাবয়ব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের ছবি, ক্রিকেট খেলোয়াড়ের মুখাবয়ব স্পষ্ট, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাটিং নৈপুণ্যের কারণে শচীন টেন্ডুলকারের সঙ্গে প্রায়ই তুলনা করা হচ্ছে বিরাট কোহলির। ক্রিকেট ইতিহাসে দুজনেই অনন্য, দুজনেই কিংবদন্তি। তাদের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয়, এমন প্রশ্নে কোহলিকে সেরা বললেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

সতীর্থ উসমান খাজার এক প্রশ্নে অস্ট্রেলিয়ান পেসার বলেছেন কোহলির নাম। কামিন্স হেসে বলেছেন, ‘আমি শচীনের বিরুদ্ধে মাত্র একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছি। তাই বিরাটকে সেরা বলব। বিরাট ধারাবাহিকভাবে পারফর্ম করেই চলেছেন।’

ব্যাটিংয়ে একের পর এক নৈপুণ্য দেখাচ্ছেন কোহলি। ৭৪টি আন্তর্জাতিক শতক হয়ে গেছে তার। যা সর্বোচ্চ শতকের তালিকায় দ্বিতীয় স্থানে। ১০০ সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন শচীন। যার অনেক রেকর্ডই একের পর এক ভেঙে চলেছেন কোহলি।

বিষয়:অস্ট্রেলিয়া খাজা টেন্ডুলকার বিরাট বিরাট কোহলি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…