চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের একাদশে একজন বাঁহাতি ব্যাটার দরকার: শচীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
শচীন টেন্ডুলকারের হাসিমুখের ছবি, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে একজন বাঁ হাতি ব্যাটার থাকার উপর জোর দিয়েছেন শচীন টেন্ডুলকার। তার মতে, বাঁ হাতি ব্যাটাররা দলের জন্য মূল্যবান হয় এবং তারা বৈচিত্র্য আনে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সোমবার হাই স্কোরিং প্রস্তুতি ম্যাচে ৬ রানের জয় পায় টিম ইন্ডিয়া। এরপর গণমাধ্যমকে শচীন বলেন, কোনো সন্দেহ ছাড়াই বাঁ হাতিরা মান বাড়ায়। তাদের ব্যাট করার সময় বোলারদের মানিয়ে নিতে হয়। ফিল্ডারদের মানিয়ে নিতে হয়। যদি তারা ধারাবাহিকভাবে স্ট্রাইক রোটেট করতে সক্ষম হয়, তাহলে সেটি বোলাররা উপভোগ করেন না।

এবারের বিশ্ব আসরে একমাত্র টপ অর্ডার বাঁ হাতি ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়ার স্কোয়াডে আছেন রিশভ পান্ট। দলে অক্ষর প্যাটেল থাকলেও তিনি মূলত লোয়ার অর্ডারে ব্যাটার। হাঁটুর ইনজুরির কারণে রবীন্দ্র জাদেজার বাদ পড়াটা টুর্নামেন্টের জন্য ভারতের পরিকল্পনার জন্য একটি বড় ধাক্কা ছিল।

চলতি বছরের জুন থেকে ১৫ ইনিংসে মাত্র ২৩ গড়ে রান করেছেন পান্ট। নেই কোনো ফিফটি, সর্বাধিক রান ৪৪। মিডল অর্ডারে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মাঝে পান্টের রানে না থাকার পরও তাকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের খেলায় একাদশে ছিলেন না পান্ড। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দুটিতে তিনি খেলেননি। পান্টকে একাদশ থেকে বাদ দিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট বিকল্পের সন্ধানে ছিল।

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতপান্টলিড টি-টুয়েন্টি বিশ্বকাপশচীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দশ ট্রাক অস্ত্র মামলা: ডেথ রেফারেন্স-আপিল শুনানি পেছাল

পরবর্তী

চাঁদপুর জেলা প্রশাসকের বাংলো পাখিদের আশ্রয়স্থল

পরবর্তী
চাঁদপুরে পাখিদের আশ্রয়স্থল, বিভিন্ন প্রজাতির পাখি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর জেলা প্রশাসকের বাংলো পাখিদের আশ্রয়স্থল

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠানস্থল, পাদদেশে পদ্মা সেতু. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুর পাদদেশে ঝলমলে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT