চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিজের উপর আর বিশ্বাস নাই, তাই সঙ্গী না খুঁজে সিঙ্গেল আছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
শবনম ফারিয়া হাসিমুখে, হলুদ পোশাক পরা, বিয়ের বিষয় নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক করা অনেকটাই কমিয়ে দিয়েছেন শবনম ফারিয়া। যদিও করেন, তবে খুব কম। মাঝেমধ্যে দু’চারটে ওয়েব ভিত্তিক কাজে দেখা যায় তাকে। এই অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ ‘মোবারকনামা’ মুক্তি পাবে চলতি মাসের শেষে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম।

ফারিয়া জানান, তিনি যেমন কাজ করতে চান, তেমন গল্প ও স্ক্রিপ্ট কম পান। মানহীন কাজ করে সংখ্যা বাড়াতে চান না। এ জন্য তাকে স্ক্রিনে কম পাওয়া যায়। শবনম ফারিয়ার কথা, কখনো রবীন্দ্রনাথের কোনো গল্প উপন্যাসের চরিত্র করতে পারিনি। যখন থেকে অভিনয় শুরু করি তখন থেকে ভাবতাম রবীন্দ্রনাথের তৈরি কোনো চরিত্র করবো। সেই সৌভাগ্য আমার এখনো হয়ে ওঠেনি। আমি অবশ্যই চাইবো এই ইচ্ছা পূরণ করতে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে ফারিয়া বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এতো কথা হয়, এ কারণে যে কাজগুলো করি সেগুলোও আড়ালে থেকে যায়। তাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা বলে কাজগুলো নিয়ে আলোচনা ও গঠনমূলক সমালোচনা করুন। তাহলে হয়তো আরও ভালো করতে পারবো।

Banglabid

বড়পর্দায় অভিষেক হয়েছে ফারিয়ার। ‘দেবী’ ছবিতে নীলু চরিত্রে অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন। পেয়েছিলেন মেরিল প্রথম আলোর শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পীর পুরস্কার এবং বাচসাস-এ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। ইদানীং নির্মিত ছবিগুলো দেখে তৃপ্ত হচ্ছেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। বললেন, গত ঈদে প্রিয়তমা, সুড়ঙ্গ দুটি সিনেমা দেখে খুব ভালো লেগেছে। শুধু আমি নই, সাধারণ দর্শকরাও এসব ছবিতে হলমুখী হয়েছে।

ফারিয়া বলেন, ভালো ভালো সিনেমার মাধ্যমে আমাদের দেশের সুপারস্টার শাকিব খান, জয়া আহসান এখন গ্লোবাল মার্কেটে বাংলাদেশের শিল্পী হিসেবে কাজ করছেন। এটা শিল্পী হিসেবে আমাদের জন্য অত্যন্ত সম্মানের। তাদের দেখে আমি নিজেও গ্লোবালি কাজ করার জন্য উৎসাহ পেয়েছি।

স্নাতকোত্তর করছেন ফারিয়া। জানালেন, এ কারণে লেখাপড়ায় ফুলটাইম দিতে হচ্ছে তাকে। বললেন, আর চারমাস পরেই মাস্টার্স শেষ হবে। তবে আমি খেয়াল করেছি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় বেশি। এর প্রভাব শুধু আমার উপর পড়েনা, আমার মা দুই বোনসহ তাদের ফ্যামিলিতে পড়ে। আমার মা কখনো চায়নি আমি অভিনেত্রী হই। এখন আমাকে নিয়ে যখন সমালোচনা হয় মা খুবই আপসেট হয়ে পড়ে। তাই সেনসেবল হওয়া উচিত।

Reneta

ভালোবেসে বছর পাঁচেক আগে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। বিয়ের দু’বছর না যেতেই তার সেই সঙ্গে ভেঙে যায়। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে নিজের রিলেশনশিপ স্ট্যাট্যাস প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, আসলে আমার নিজের উপর আর বিশ্বাস নাই। তাই সঙ্গী না খুঁজে সিঙ্গেল আছি। আমি বিশ্বাস করি, রিলেশনশিপ সবসময় উপর ওয়ালা সেট করে রাখেন। তাই আল্লাহ যখন চাইবেন আমি আবার কোথাও সেট হই তখন কিছু হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেবীনাটকফারিয়ালিড বিনোদনশবনম ফারিয়াসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হারিয়ে যাওয়া বিয়ের আংটি ২০ টন ময়লার স্তূপ থেকে উদ্ধার

পরবর্তী

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত, বন্দর সমূহে সতর্কতা

পরবর্তী
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত, বন্দর সমূহে সতর্কতা

বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ট্রাকের পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গিবাদ দমনে অনন্য শেখ হাসিনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT