চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফজয়ী সাবিনা ফুটসালেও অধিনায়ক, চূড়ান্ত দল ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সাবিনা খাতুনের হাত ধরে ২০২২ সালে মেয়েদের ফুটবলে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ জাতীয় নারী দল। তবে বিদ্রোহ করায় অনেক দিন জাতীয় দলে ছিলেন না এ ফরোয়ার্ড। সেই সাবিনাকে নিয়ে প্রথমবার হতে যাওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাফজয়ী অভিজ্ঞ তারকাকে দেয়া হয়েছে অধিনায়কের আর্মব্যান্ড। 

মেয়েদের দলের কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ করে বাদ পড়া ডিফেন্ডার মাছুরা খাতুন এবং দুই ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সুমাইয়া মাতসুশিমাও দলে জায়গা পেয়েছেন। সুমাইয়া, মাছুরা এবং কৃষ্ণাকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সহ অধিনায়ক করা হয়েছে। মেয়েদের দলেরও দায়িত্বে থাকছেন ইরানি কোচ সাঈদ খোদারাহমি।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধায়নে প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ২০২৬ সালের ১৩ জানুয়ারি থেকে বসতে যাচ্ছে ফুটসালের আসর, শেষ হবে ২৫ জানুয়ারি। ছেলেদের মত মেয়েদের আসরেও সাতটি দেশ আসরটিতে অংশ্রগণ করতে যাচ্ছে।

ছেলেদের মত মেয়েদের আসরের আয়োজকও থাইল্যান্ড। বাংলাদেশ ছাড়াও প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া সাত দেশ হল-ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আসরে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলবে সাবিনারা।

বাংলাদেশ ফুটসাল দল:
সাবিনা খাতুন (অধিনায়ক), সুমাইয়া মাতসুশিমা, মাছুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মারজিয়া, রাত্রি মনি, মোছা. সুমি খাতুন, মিশরাত জাহান মৌসুমি, ইতি রানী, সাথী বিশ্বাস, স্বপ্না আক্তার জিলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটসালবাফুফেবাংলাদেশমাছুরালিড স্পোর্টসসাফসাবিনাসুমাইয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT