চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন প্রেক্ষাগৃহে প্রয়াত টুটুলের স্বপ্নের ‘কালবেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
‘কালবেলা’ চলচ্চিত্রের একটি দৃশ্য

‘কালবেলা’ চলচ্চিত্রের একটি দৃশ্য

‘আধিয়ার’ খ্যাত নির্মাতা সাইদুল আনাম টুটুলের স্বপ্নের ছবি ‘কালবেলা’। মুক্তিযুদ্ধ নিয়ে এই ছবিটি নিজের মতো করে নির্মাণ করতে চেয়েছিলেন তিনি। সব ঠিক ছিলো, ২০১৮ সালে শুটিং শুরু করে প্রায় শেষও করেছিলেন তিনি। কিন্তু পুরো ছবি সম্পূর্ণ করার আগেই মারা যান এই গুণী নির্মাতা।

তাই বলে কি নির্মাতার স্বপ্নের কাজটি থেমে যাবে, আলোর মুখ দেখবে না? তা কি হয়? না, তেমনটা হতে দেয়নি তার পরিবার। সেইসঙ্গে যারা তারসঙ্গে নিয়মিত কাজ করেছেন, সবার সহায়তায় শেষ হয়েছে ‘কালবেলা’ চলচ্চিত্রের সমস্ত কাজ। শুক্রবার (১০ ডিসেম্বর) সেই ছবিটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার থেকে তিনটি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘কালবেলা’। এরমধ্যে স্টার সিনেপ্লেক্স এর মূল শাখা (বসুন্ধরা সিটি), যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দর্শক ছবিটি দেখতে পারবেন।

এরআগে বুধবার (৮ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ জাদুঘরে হয়েছে ‘কালবেলা’র বিশেষ প্রদর্শনী। যেখানে উপস্থিত ছিলেন দেশের গুণী নির্মাতা থেকে চলচ্চিত্র সমালোচকরা। ছবিটি দেখে এদিন সবাই ভূয়সী প্রশংসা করেন।

নির্মাতার মৃত্যুর পর পুরো জার্নির নেতৃত্বে ছিলেন সাইদুল আনাম টুটুলের স্ত্রী ও এই ছবির প্রযোজক মোবাশ্বেরা খানম। নির্মাতা স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন অত্যন্ত নিষ্ঠার সাথে।

২০১৭-১৮ অর্থবছরের সরকারি অনুদানের ছবি ‘কালবেলা’। ছবির গল্প ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনি থেকে নেয়া। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রে অভিনয় করেছেন শিশির আর সানজিদা চরিত্রে তাহমিনা অথৈ। পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে ছবিটি নির্মিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অথৈঅভিনয়কালবেলাপ্রয়াতলিড বিনোদনশুটিংসাইদুল আনাম টুটুলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT