চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ান তরুণের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণাধীন ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটিতে কর্মরত সের্গেই প্লেসাকত (৩২) নামের এক রাশিয়ান তরুণে মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে এই বিদেশি অসুস্থ বোধ করলে তাকে প্রকল্পের চিকিৎসক ইনজেকশন ও স্যালাইন দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

সের্গেই প্লেসাকত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এনার্গোস্পেটসমতাঝ’ এ কর্মরত ছিলেন। প্রকল্পের আবাসন গ্রিন সিটির ১৬ নম্বর ভবনের ১১ তলায় ১১৫ নম্বর কক্ষে তিনি থাকতেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করছেন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার থেকেই এ বিদেশির শরীর খারাপ লাগছিল বলে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছি। বুধবার দুপুরে অবস্থার অবনতি হলে প্রকল্পের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।

ওসি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, দুপুরের দিকে গ্রিন সিটির ১১৫ নম্বর কক্ষে প্লেসাকত অচেতন ছিল। তাকে পাবনায় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হার্ট ফেইলর হয়ে মৃত্যু ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ: রূপপুর প্রকল্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীন-রাশিয়ার বোমারু বিমানের যৌথ টহল

পরবর্তী

আর্জেন্টিনার দাপুটে জয়ে সমর্থকদের মাঝে উল্লাস

পরবর্তী
বাংলাদেশের ফুটবল সমর্থকদের আর্জেন্টিনার জয়ে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার দাপুটে জয়ে সমর্থকদের মাঝে উল্লাস

চ্যানেল আই অনলাইন এর ব্যানার সামনে বিভিন্ন ব্যক্তি উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই প্রাঙ্গণে ‘ব্যান্ড মিউজিক ডে’র উদ্বোধন

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT