চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়স কমানোর ওষুধ তৈরি করতে রুশ প্রেসিডেন্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A
রুশ প্রেসিডেন্টের বয়স কমানোর ওষুধ তৈরির জন্য নির্দেশ দেন প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির বিজ্ঞানীদের অ্যান্টি-এজিং ওষুধ তৈরি করার নির্দেশ দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, নিজের জন্য নয়, দেশের জন্যই এই ওষুধ তৈরি করতে বলেছেন তিনি। এর উদ্দেশ্য হল, ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার মানুষের জীবন বাঁচানো।

আনন্দবাজার জানিয়েছে, রাশিয়ার মানুষদের আয়ু কমা নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যাতে তাদের আয়ু বাড়ে, তার জন্য রাশিয়ার বিজ্ঞানীদের দ্রুত বার্ধক্য রোধকারী বা অ্যান্টি-এজিং চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে বলেছেন। গত জুন মাসেই এই নির্দেশ দিয়েছিলেন তিনি।

প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে কড়া নির্দেশ পাওয়ার পরই সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক গবেষণা প্রতিষ্ঠানে যোগাযোগ করা হয়েছে। সেখানের চিকিৎসক-গবেষকদের এমন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে বলা হয়েছে যা সাধারণ মানুষের বয়স বা বার্ধক্য থামিয়ে দিবে। ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার মানুষের জীবন রক্ষার লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী টাটিয়ানা গোলিকভা জানিয়েছেন, সরকার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে এমন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করবে যা আয়ু বাড়াবে এবং জীবনের মানোন্নয়ন করবে।

যে সকল বিষয়ে নজর দিতে বলা হয়েছে চিকিৎসকদের

  • কোষের বার্ধক্য বা সেলুলার এজিংয়ের প্রভাব দূর করা বা কমানো
  • স্নায়ু বিকল হয়ে যাওয়া, জ্ঞান, সংবেদনশীলতার দুর্বলতা কমানো
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।

দেশবাসীর জন্যই এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের কথা বলা হলেও বিজ্ঞানীরা মনে করছেন, হয়তো পুতিন নিজের জন্যই এই ওষুধ চাইছেন। এই গবেষণায় বিপুল খরচ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ রুশ কর্মকর্তা জানিয়েছেন, তারা যখন প্রেসিডেন্টের এই অনুরোধটি পেয়েছিলেন, তখন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না।

Reneta

সমালোচকেরা বলছেন, পুতিন আজীবন প্রেসিডেন্ট থাকার জন্যই এই কৌশল নিয়েছেন। প্রেসিডেন্ট পদে থাকার জন্য চাই শারীরিক সক্ষমতা। ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে ক্রেমলিনের এক সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, বার্ধক্য রোধ করতে সাইবেরিয়ান লাল হরিণের শিংয়ের রক্তে স্নান করেন রুশ প্রেসিডেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টি-এজিংপুতিনরাশিয়ার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT