চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগস্টের শেষের দিকে জোহানেসবার্গে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনে যোগ দিতে আফ্রিকা যাচ্ছেন না।

সিএনএন জানায়, দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে ক্রেমলিন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয় বলেছে, পুতিন ব্রিকস সম্মেলনে যোগ দেবেন না। তার পরিবর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সেখানে যোগ দিবেন। তবে ব্রাজিল, ভারত এবং চীনের নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা আইসিসি’র সদস্য দেশ। ফলে সে দেশে পা রাখলেই গ্রেপ্তার করতে হবে পুতিনকে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্টকে জোহানেসবার্গে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। এর পরেই রাশিয়া জানিয়েছে, ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না পুতিন।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকা আইসিসি’র চুক্তিভঙ্গ করবে। পুতিনকে তারা গ্রেপ্তার করবে না। কিন্তু সম্প্রতি দেশটির বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে সরব হয়। তারা দাবি জানায়, পুতিন দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করতেই হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিদক্ষিণ আফ্রিকাব্রিকসভ্লাদিমির পুতিনরাশিয়ার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১৬তম অবস্থানে ঢাকা

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, দেশে ফেরার সুযোগ

জুন ১৮, ২০২৬

দেশের বৃহৎ আমের বাজার কানসাটে অনিয়মের অভিযোগ

জুন ১৮, ২০২৬

এআই প্রযুক্তি চাহিদায় চিপের দাম বাড়তি, অ্যাপল পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT