ল্যাভরভ বালি ছাড়তেই ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে উদ্ধারকর্মীরা কাজ করছে এবং ধ্বংসপ্রাপ্ত ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইন্দোনেশিয়ার বালিতে চলমান বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর সম্মেলন থেকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রস্থানের পরই ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া।
বিবিসি তাদের প্রতিবেদনে বলছে: ইউক্রেনের রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলের লিভ ও উত্তর-পূর্বাঞ্চলের খারকিভসহ বেশ কয়েকটি শহর থেকে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এখন পর্যন্ত ইউক্রেনে ৮৫ টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলস্কি।
হামলা শুরুর পরই ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করেছে জেনেলস্কি সরকার।
ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় শহরটির মেয়র ভিতালি ক্লিতসচকো জানিয়েছেন: হামলায় একজন নিহত হয়েছেন। তবে শহরের সুরক্ষায় থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলস্কি এক ভার্চুয়্যালি ভাষণে জি-২০ সম্মেলনে রাশিয়ার ‘ধ্বংসাত্মক যুদ্ধ’ বন্ধে ভূমিকা রাখার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। জেনেলস্কি তার ভাষণে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দিয়ে জোটকে জি-১৯ বলে উল্লেখ করেন।
ধারণা করা হচ্ছে, জেনেলস্কির এ ভাষণের প্রতিক্রিয়া হিসেবেই রাশিয়া এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।






