চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার ইউক্রেন হামলার শততম দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ০৩, জুন ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার ইউক্রেন হামলার শুক্রবার ১০০তম দিনে প্রবেশ করেছে। এ দিন দেশটির পূর্বাঞ্চলজুড়ে যুদ্ধের ভয়াবহতা বেড়ে যেতে দেখা যায়। ইউক্রেনের দনবাসে রুশ সেনারা তাদের অবস্থান জোরদার করছে। 

নিরানন্দ এই দিনে কিয়েভ জানায়, মস্কো বর্তমানে ইউক্রেন ভূখণ্ডের এক পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া ও দনবাসের বিভিন্ন অংশ অন্তর্ভূক্ত রয়েরছে।

রাজধানী নিরস্ত্র করার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের ওপর বেশি জোর দিয়েছে। এতে যুদ্ধের প্রচন্ডতা আরো বেড়ে যেতে পারে বলে সতর্ক করে দেয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে আলোচনার পর ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনের মিত্রদের ‘যুদ্ধ মোকাবেলায়’ কঠোর অবস্থানে যাওয়া প্রয়োজন।

স্টলটেনবার্গ বলেন, ‘আমাদেরকে এখন এ যুদ্ধের জন্য দীর্ঘদিনের প্রস্তুতি নিতে হবে।’ এদিকে ন্যাটো রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে চায়না, এমন কথাও তারা পুনর্ব্যক্ত করেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এতে হাজার হাজার মানুষ নিহত হন এবং লাখ লাখ লোক বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যান। তিনি আরও বলেন, এ যুদ্ধে প্রতি দিন ইউক্রেনের প্রায় একশ’ সৈন্য প্রাণ হারাচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধরাশিয়ার ইউক্রেন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT