আন্তর্জাতিক

ইউক্রেন থেকে শস্য রফতানিতে সহযোগিতায় রাশিয়া প্রস্তুত: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, আলোচনার প্রস্তুতি নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, তিনি তৃতীয় কোনো দেশে আলোচনার জন্য প্রস্তুত বলে জানান।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স ও জার্মানির নেতাদের বলেছেন, মস্কোর সামরিক অভিযানের সময় ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য জাহাজীকরণের উপায় খুঁজতে মস্কো ‘প্রস্তুত’ রয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজকে বলেছেন, ‘রাশিয়া কৃষ্ণ সাগর বন্দর থেকে ইউক্রেনের শস্য রফতানিসহ শস্যের নিরবিচ্ছিন্ন রফতানির বিকল্প খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত।’

‘রাশিয়ান সার এবং কৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি বিশ্বব্যাপী খাদ্য বাজারে উত্তেজনা কমাতে সাহায্য করবে, এজন্য অবশ্যই প্রাসঙ্গিক নিষেধাজ্ঞাগুলো অপসারণ করতে হবে।’

বিষয়:কৃষি পণ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…