চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সপ্তাহের জন্য ইউক্রেনে ‘আংশিক যুদ্ধবিরতিতে’’ রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এক সপ্তাহের জন্য ইউক্রেনের শহরগুলোতে সব ধরনের হামলা বন্ধ রাখতে ‘‘আংশিক যুদ্ধবিরতিতে’’ রাশিয়া সম্মত হয়েছে বলে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক মন্ত্রিসভা বৈঠকে বলেন, তিনি ভ্লাদিমির পুতিনকে “এক সপ্তাহের জন্য কিয়েভ ও বিভিন্ন শহরে হামলা না চালাতে” অনুরোধ করেছিলেন এবং পুতিন তাতে সম্মত হয়েছেন।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ধারাবাহিক বোমাবর্ষণের ফলে তীব্র শীতের মধ্যে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।“তারা এমন ঠান্ডা আগে কখনও দেখেনি,” বলেন ট্রাম্প।

তিনি আরও বলেন, পুতিনের হামলা বন্ধ করা ছিল “খুবই ভালো” উদ্যোগ।

তবে এখনো পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে  নিশ্চিত হওয়া যায়নি।

যুদ্ধের মধ্যে সবচেয়ে কঠিন শীতের মুখে ইউক্রেন যখন পড়েছে, তখন দেশটির মনোবল ভাঙতে রাশিয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর হামলা আরও জোরদার করেছে।

Reneta

এদিকে, ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনায় হামলা বন্ধ করবে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার সতর্ক করে বলেন, আসন্ন সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরও আলোচনা হওয়ার কথা থাকলেও মস্কো আরেকটি বড় ধরনের হামলার পরিকল্পনা করছে।

এর আগেও পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পৌঁছালেও পরে তা থেকে সরে গেছেন বা চুক্তিগুলো দুর্বল করে ফেলেছেন।

জেলেনস্কি বলেন, চলমান হামলাগুলো শান্তি আলোচনাকে প্রশ্নবিদ্ধ করছে। “প্রতিটি রুশ হামলাই তাই করে,” তিনি যোগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আংশিক যুদ্ধবিরতিডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিনরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে যে কারণে আইনি সহায়তা হারানোর ঝুঁকিতে ২৪ হাজার শিশু

আগস্ট ১, ২০২৬

রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, তারপরে যা ঘটল

আগস্ট ১, ২০২৬

২৭০ মিটার দূরে ফোটন টেলিপোর্ট: ভবিষ্যতের ইন্টারনেটের ঝলক

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে কঠোরভাবে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আগস্ট ১, ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT