আন্তর্জাতিক

ইউক্রেনের ৯টি ড্রোন নিষ্ক্রিয় করেছে রাশিয়া

আকাশে ড্রোন ও উপগ্রহের silhouette, সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে ড্রোন ও উপগ্রহের silhouette, সূর্যাস্তের সময়, পাহাড়ের পাদদেশে. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার অধিকৃত ইউক্রেনের শহর ক্রিমিয়ায় মধ্যরাতে আঘাত হানা ইউক্রেনের ৯টি ড্রোনকে ভূপাতিত করেছে রাশিয়া। তবে এরমধ্যে একটি ড্রোন ডোকুচায়েভো গ্রামে বিস্ফোরিত হয়েছে, এতে বেশ কয়েকটি ঘরবাড়ির জানালা ভেঙে গেছে।

সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ একথা নিশ্চিত করেছেন। তিনি জানান আজ মধ্যরাতে চালানো ইউক্রেনের ড্রোন হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্রিমিয়ার প্রধান জানান, আজ রাতে এবং সকালে, ক্রিমিয়ার ভূখণ্ডে নয়টি ড্রোন দেখা গেছে। এরমধ্যে ছয়টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে। এছাড়াও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে তিনটি ড্রোন জ্যাম করে অবতরণে বাধ্য করা হয়।

তিনি বলেন, একটি ড্রোন ডোকুচায়েভো গ্রামে বিস্ফোরিত হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়ির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হননি। ডোকুচায়েভো গ্রামটি ক্রিমিয়ার রাজধানী সিমফেরোপল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

এর আগে ক্রিমিয়ায় ৪ জুন রাতে ড্রোন হামলা চালানো হয়েছিল, সেসময় পাঁচটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছিল এবং আরও চারটি জ্যাম করা হয়েছিল। একটি ড্রোন ঝানকোইতে পড়ে, তিনটি বাড়ি এবং একটি গাড়ির জানালা ভেঙে যায়।

বিষয়:ইউক্রেন ক্রিমিয়া ড্রোন হামলা রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…