আন্তর্জাতিক

রাশিয়ায় খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড

খাদ্যশস্যের ক্ষেত্র ও খরার কারণে cracked মাটি. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যশস্যের ক্ষেত্রের পাশে cracked মাটি, খরার কারণে ফাটল দেখা দিয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছর রাশিয়ায় ১৫ কোটি টন শস্য উৎপাদন হয়েছে। বিশ্বের বৃহত্তম এই দেশটির ইতিহাসে এই প্রথম এত বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ।

মস্কোতে মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বলেন, এ পর্যন্ত ১৪ কোটি ৭৫ লাখ টন শস্য কাটা হয়ে গেছে। মৌসুম শেষ হওয়া পর্যন্ত উৎপাদিত শস্যের পরিমাণ ১৫ কোটি টন ছাড়িয়ে যাবে। বিশ্বে খাদ্যশস্য উৎপাদনে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। এর আগে দেশটিতে সর্বোচ্চ শস্য উৎপাদনের রেকর্ড হয়েছিল ২০১৭ সালে।

পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে উৎপাদিত বিপুল পরিমাণ শস্য রপ্তানি করতে পারছে না রাশিয়া।

বিষয়:খাদ্যশস্য রপ্তানী রাশিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…