চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ জার্মান কূটনীতিককে পাল্টা বহিষ্কার করলো রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

দুই জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। জার্মানির একটি আদালতের দেয়া রুলিং প্রশ্নে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে সোমবার তাদেরকে বহিষ্কার করা হয়। এরআগে রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছিল জার্মানী।

আদালতের রায়ের সূত্রে এএফপি’র সংবাদ প্রতিবেদনে বলা হয়, মস্কো ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে সাবেক এক চেচেন কমান্ডারকে গুপ্তহত্যার নির্দেশ দিয়েছিল।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জার্মান রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে, পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ায় জার্মান দূতাবাসের দুই কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তবে এ দুই কূটনীতিক কখন রাশিয়া ত্যাগ করবেন, সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।

Banglabid

মন্ত্রণালয় আরো জানায়, এমন পদক্ষেপ গ্রহণ করে বার্লিন গত সপ্তাহে রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছিল, তার ‘কঠোর প্রতিবাদ’ জানানো হলো।

মস্কোর এমন ঘোষণার পর বার্লিন জানায়, রাশিয়ার সিদ্ধান্ত দু’দেশের মধ্যে সম্পর্কের আবারো টানাপোড়েন সৃষ্টি করবে। সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুৃখপাত্র বলেন, এ পদক্ষেপ বিস্ময়কর না হলেও এটিকে জার্মান সরকার সম্পূর্ণভাবে অযৌক্তিক হিসেবে দেখছে।

বার্লিনের বিচারকরা গত সপ্তাহে রাশিয়ার নাগরিক ভাদিম ক্রাসিকভ ওরফে ভাদিম সকোলভকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে ৪০ বছর বয়সী জর্জিয়ার নাগরিক টর্নিক কাভতারাসভিলিকে গুলি করে হত্যা করায় তিনি দোষী সাব্যস্ত হন। ক্রেমলিন বিরোধী হওয়ার ‘প্রতিশোধের’ অংশ হিসেবে তাকে হত্যা করা হয় বলে এক বিচারক জানান।

Reneta

তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, মস্কো এ হত্যার ঘটনায় তাদের জড়িত থাকার কথা দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মান রাষ্ট্রদূতরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শপিংয়ের ধৈর্য নেই প্রিয়াঙ্কার, বিপরীত নিক

পরবর্তী

ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা এখনই বুস্টার ডোজ দিতে পারবেন

পরবর্তী

ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা এখনই বুস্টার ডোজ দিতে পারবেন

দেশী গান ভিডিওতে নিরবের সঙ্গে কলকাতার মিমি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT