চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাশার আল–আসাদকে নিরাপদে সরিয়ে নিয়ে এসেছে রাশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার সঙ্গে বৈঠকরত দুই নেতা, একটি আধুনিক রুমে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

বিদ্রোহীদের তোপে রাজধানী দামেস্কে থেকে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সিরিয়ার শাসক বাশার আল–আসাদ। এবিষয়ে রাশিয়া জানিয়েছে, বাশার আল–আসাদকে তারাই নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে এসেছে।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি জানান, বিদ্রোহীদের ত্বরিত অগ্রযাত্রার মুখে বাশার আল-আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছে।

রায়াবকভ আরও বলেন, ‘তিনি (বাশার আল–আসাদ) সুরক্ষিত ছিলেন। এর অর্থ হলো, এমন বিস্ময়কর পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখে।’

প্রশ্ন করা হয়েছিল, বাশার আল-আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেওয়া হবে কি না? জবাবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের এ–সংক্রান্ত সনদের অংশীজন নয় রাশিয়া।’

সিরিয়ায় গত রোববার বাশার আল–আসাদের সরকারের পতন ঘটে। বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে ওই দিন ভোরের দিকে ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ায় পালিয়ে যান তিনি।

এর মধ্য দিয়ে সিরিয়ায় বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটে। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন।

Reneta

তবে রোববার পালিয়ে যাওয়ার পর বাশার আল-আসাদের গন্তব্য নিয়ে দীর্ঘ সময় কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী সময়ে রাশিয়া জানায়, বাশার আল–আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে রাশিয়ায় চলে এসেছেন।

আগে থেকেই বাশার আল–আসাদের স্ত্রী-সন্তানেরা মস্কোয় অবস্থান করছিলেন। রাশিয়া জানিয়েছে, তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সোমবার জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন। তবে তিনি এখন ঠিক কোথায় আছেন, তা জানায়নি ক্রেমলিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রেমলিনবাশার আল-আসাদসের্গেই রায়াবকভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬

৯৬ দেশের বিরোধিতার পর যা বলল ফিফা

জুলাই ৩১, ২০২৬

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT