বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব ও রাশিয়া দৈনিক তেল সরবরাহের পরিমাণ হ্রাসের ঘোষণা দিয়েছে। এতে করে বৈশ্বিক বাজার তেলের ঘাটতি এবং তেলের দাম বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে।
রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি আগস্টের শেষ পর্যন্ত দৈনিক তেল উৎপাদন ১ মিলিয়ন ব্যারেল কমাবে।
সৌদি আরবের এই ঘোষণার পরপরই, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, আগস্ট মাসে মস্কো তার তেল রপ্তানি দৈনিক ৫ লক্ষ ব্যারেল কম করবে।
এই ঘাটতির পরিমাণ বিশ্বব্যাপী মোট সরবরাহের ১ দশমিক ৫ শতাংশ। এদিকে এই খবর পাওয়ার সাথে সাথে ক্রুড ওয়েলের দাম বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেল ৮৯ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৭৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।







