চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নষ্ট হওয়া চোখে শেষবার হামলাকারীকেই দেখেছিলেন সালমান রুশদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নষ্ট হওয়া চোখে সালমান রুশদি, হামলাকারীকে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারিয়ে ফেলা ডান চোখে শেষবার হামলাকারীকেই দেখেছিলেন বলে জানিয়েছেন ২০২২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরি হামলার শিকার স্বনামধন্য ব্রিটিশ লেখক সালমান রুশদি। তিনি বলেন, একটি কঠিন বা ভয়ঙ্কর কিছু ছুটে আসছে। ডান চোখে এটাই ছিল শেষ কিছু দেখা।

বিবিসি’র কাছে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে দুই বছর আগে মঞ্চে প্রকাশ্যে হামলার শিকার হওয়ার অভিজ্ঞতা বিশদভাবে বর্ণনা করেছেন আধুনিক সময়ের অন্যতম প্রভাবশালী লেখক ৭৬ বছর বয়সী সালমান রুশদি।

বুকার পুরস্কার বিজয়ী স্বনামধন্য এই ব্রিটিশ লেখক বলেন, মনে আছে, যখন আমাকে ছুরিকাঘাত করা হয়। আমার চোখ নরম সেদ্ধ ডিমের মতো মুখের নিচে ঝুলে ছিল। এই চোখ হারানোর ঘটনা প্রতিদিন আমাকে বিচলিত করে। আমার মনে হচ্ছিলো আমি মারা যাচ্ছি। সৌভাগ্যবশত, আমি ভুল ছিলাম।

Banglabid

২০২২ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলাটি ঘটে। তখন মঞ্চে বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সালমান রুশদি। এমন সময় আততায়ী সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে। ২৭ সেকেন্ড স্থায়ী আক্রমণে ১২ বার ছুরিকাঘাত করে সে। রুশদি মেঝেতে পড়ে যান। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয় সপ্তাহে সেরে ওঠেন তিনি।

মঞ্চে সালমান রুশদির ওপর হামলার ঘটনাস্থল

 

হামলায় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান লেখক সালমানের লিভার ও হাত ক্ষতিগ্রস্ত হয় এবং তার ডান চোখের স্নায়ু ছিঁড়ে যায়। তিনি এক চোখে দেখতে পান। তবে সিঁড়ি বেয়ে হাঁটার সময়, রাস্তা পার হওয়ার সময় বা গ্লাসে পানি ঢালার সময় তাকে বিড়ম্বনায় পড়তে হয়। তবুও মস্তিষ্কের ক্ষতি এড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

Reneta

১৯৮৮ সালে প্রকাশিত রুশদির চতুর্থ উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’ বিশ্বজুড়ে ধর্মীয় বিতর্কের জন্ম দেয়। পরের বছর ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি এই লেখকের মৃত্যুদণ্ডের ফতোয়া ঘোষণা করেন। সেসময় রুশদির মাথার দাম ঘোষণা করা হয় ৩০ লাখ ডলার। ইরানে সেই ঘোষণা এখনো বহাল আছে। সেই ফতোয়া কার্যকর করতে ওই দিন রুশদির ওপর হামলা চালায় হাদি মাটার নামের এক যুবক।

আদালতে মাটার জানান, তিনি নিজেকে নিরপরাধ বলেই মনে করেন। তার অপরাধ নির্ধারণ করে সাজা ঘোষণার আগে বেশ কিছুদিন বিচার প্রক্রিয়া চলবে। তখন আদালতে হাজিরা দিতে যেতে হবে রুশদিকে। আততায়ীর মুখোমুখি হলে তার ট্রমা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এই লেখক।

১৯৪৭ সালে ভারত ভাগের ঠিক আগে আগে দেশটির মুম্বাইয়ের এক কাশ্মিরি মুসলিম পরিবারে সালমান রুশদির জন্ম। ১৯৮১ সালে তার দ্বিতীয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ প্রকাশিত হলে লেখক হিসেবে তার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। শুধু যুক্তরাজ্যেই বইটির ১০ লাখ কপি বিক্রি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুকার পুরস্কারমিডনাইটস চিলড্রেনলেখকসালমান রুশদিস্যাটানিক ভার্সেস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে ঢুকে পড়েছে আরও ৫ মিয়ানমার সীমান্তরক্ষী

পরবর্তী

মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ জানালেন ওবায়দুল কাদের

পরবর্তী
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ জানালেন ওবায়দুল কাদের

ইসরায়েল, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা একসঙ্গে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল ইরানে প্রতিশোধমূলক আক্রমণ করলে পাশে থাকবে না যুক্তরাষ্ট্র

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT