চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন রান-২৫’র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২৩
অন্যান্য
A A
মিজাফ স্টার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন মনিরুজ্জামান চৌধুরী. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার যুবসংঘ রান-২৫’র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী।

রোববার বিকেলে রাজধানীর কচি কাঁচা মিলনায়তনে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক তার হাতে এ সম্মাননা তুলে দেন। দেশের স্বনামধন্য সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সংগঠন ‘মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ(মিজাফ) এ আয়োজন করে।

মনিরুজ্জামান চৌধুরী ছোটবেলা থেকেই মিরপুরের শেওড়াপাড়ায় বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকেই সদালাপী সদা হাস্যোজ্জ্বল তিনি। বন্ধুদের নিয়ে একসাথে সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন তিনি।

Banglabid

মিরপুরের পীরেরবাগ আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বিসিআইসি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ইন লেদার টেকনোলজিতে গ্রাজুয়েশন করার পর স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে এমবিএ করেন। স্কুল জীবনে জড়িত ছিলেন স্কাউটিংয়ের সঙ্গে। ২০০২ সালে গুলশান লিও ক্লাবের সভাপতি হিসেবে বেস্ট প্রেসিডেন্ট অব দ্যা ইয়ার নির্বাচিত হন।

পড়াশোনায় একজন প্রকৌশলী হলেও কর্মক্ষেত্রে বর্তমানে তিনি একজন সফল ব্যাংকার। বর্তমানে কর্মরত আছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে। শিক্ষাক্ষেত্রে অধিকাংশ সময় প্রথম স্থান দখলে ছিল তার। পড়াশোনায় যেমন তিনি ছিলেন মেধাবী, কর্মক্ষেত্রেও সফল তিনি।

ব্যাংকিং পেশায় কর্মরত থেকেও বিভিন্ন সামাজিক কাজে অবদান রেখে চলেছেন তিনি। করোনা মহামারির দুর্দিনে রাজধানীর শেওড়াপাড়ায় স্থাপন করেছেন করোনা ভাইরাস নিস্ক্রিয়করণ চেম্বার। সেসময় গরীব-অসহায়দের মাঝেও খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। ১৯৯৭সালে আত্মপ্রকাশ করা যুবসংঘ রান-২৫’র মাধ্যমে ১৯৯৮ সালের বন্যা, ২০০৪ সালের বন্যাসহ বিভিন্ন বড় বড় দুর্যোগ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তখন থেকেই শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন। বিভিন্ন সময়ে অসহায়দের পাশে যে কোন সমস্যায় দাঁড়িয়েছেন। ডেঙ্গু, চিকনগুনিয়া, এসবের প্রাদুর্ভাব কমানোর জন্য পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এ ছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও নানাভাবে অবদান রেখে চলেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যাংকার
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT