আদালত

প্রার্থিতা ফেরত ও বাতিলের আবেদনের ওপর আপিল বিভাগের রায়

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী, দেশের বিচার বিভাগীয় ভবন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত ও বাতিল চেয়ে আবেদনের রায় ঘোষণা করছেন আপিল বিভাগ।

আজ ২ জানুয়ারি মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেন। আদালতে বাবুলের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বৈধই থাকবে বলে রায় দিয়েছেন আদালত। ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি। বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিলই থাকবে বলে রায় আপিল বিভাগের।

ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল রেখেছেন আপিল বিভাগ। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। যশোর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধই থাকবে বলেও জানিয়েছেন আপিল বিভাগ।

ওই আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিকের প্রার্থিতা বাতিলের রায় দিয়েছেন আপিল বিভাগ। দ্বৈত নাগরিকের তথ্য গোপনের অভিযোগে নোয়াখালী ১ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের প্রার্থিতা বাতিলই থাকবে বলে রায় আপিল বিভাগের।

বিষয়:আপিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিচারপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…