রাজনীতি

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আলোচনা করছেন, তিনি চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, ২০১৫ সালে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজ দিন ধার্য ছিল।

রিজভী আজ আদালতে উপস্থিত হননি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আগামী ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে তামিল প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন আদালত।

বিষয়:গ্রেপ্তারি পরোয়ানা রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…