চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুলের মাকে খবরটা কে দেবে? ভেবে কাঁদছেন রুদ্রনীল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৬
বিনোদন
A A

একটি ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হলো পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা রাহুল ব্যানার্জীর। তার মৃত্যুর খবর চাউর হতেই শোকাচ্ছন্ন গোটা বাংলা ভাষাভাষি শোবিজ অঙ্গন। অভিনেতার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সহঅভিনেতা রুদ্রনীল ঘোষ।

রাহুলের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’, এটি বর্তমানে কলকাতার সিনেমার তারকা নির্মাতা রাজ চক্রবর্তীর পরিচালনায়ও ছিলো প্রথম ছবি। আর এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রুদ্রনীল ঘোষ।

রাহুলের প্রয়াণে আজ তাই চোখে জল রুদ্রনীলের। কলকাতার সংবাদ মাধ্যমে আলাপকালে এই অভিনেতা বলেন,“ওর সঙ্গে ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে আলাপ। বন্ধু বলব না, ভাই ছিল, বড্ড ভাল ছাত্র ছিল। শেষ একসঙ্গে ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ করলাম। কী করে বুঝব এমন হবে? আমরা একসঙ্গে বসে আড্ডা দেওয়ার খাওয়া-দাওয়া করার প্ল্যান করেছিলাম ক’দিন ধরে। ওর সঙ্গে তো আত্মার সম্পর্ক ছিল।”

রুদ্রনীলের কথায়, “আমার মনে একটাই কথা চলছে বাবিন বলে আর কাকে ডাকব? ওর তো ডাকনাম ওটা। রাহুল তো অফিশিয়াল নাম। কাকিমা, মানে রাহুলের মাকে এই খবরটা কে দেবে? কী করে সহ্য করবে? কিচ্ছু মাথায় আসছে না। আর কিছু বলার অবস্থায় নেই।”

গত দুই দশক ধরে অভিনয়ে নিয়মিত ছিলেন রাহুল। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তার উপস্থিতি। রাহুলকে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ঠাকুমার ঝুলি’তে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন। -আজকাল.ইন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চির দিনই তুমি যে আমাররাহুল ব্যানার্জীরুদ্রনীল ঘোষলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT