দুই বছর পর শ্রোতা-ভক্তদের জন্য ‘দিলকো করার আয়া’ শিরোনামে হিন্দি গান নিয়ে হাজির ভারত-বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রায় শ্রীপর্ণা। গানটি শিল্পীর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
গত বুধবার প্রকাশিত ‘দিলকো করার আয়া’ গানটির সংগীতায়োজন করেছেন দেবদীপ বণিক। অডিও মিক্সিং অ্যান্ড মাস্টারিং করেছেন দেবদীপ বণিক, সিনেমাটোগ্রাফার দ্বীপজ্যোতি চক্রবর্তী, ভিডিও এডিটিংয়ে ছিলেন মনজিত দেববর্মা। গানটি রেকর্ডিং হয়েছে ভারতের অর্ব ক্রিয়েশন স্টুডিওতে। আর গানটি লিখেছেন রানা সাওতাল।
অনেকদিন পর গান নিয়ে আসার বিষয়ে সংগীতশিল্পী রায় শ্রীপর্ণা বলেন, কোভিডের কারণে সারা বিশ্ব এক অস্বস্তিকর সময় পার করেছে। ভারত-বাংলাদেশেও করোনা পরিস্থিতি খুব খারাপ ছিল। যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও আমার ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসতে পারিনি। তাই দুই বছরের একটা গ্যাপ হয়ে গেছে।
‘দিলকো করার আয়া’ শিরোনামের গানটির অরিজিনাল শিল্পী নেহা কক্কর, ইয়াসের দেশাই ও রজত নাগপাল। শ্রীপর্ণা বলেন, গানটিতে অভিনয় করেছেন-সিদ্ধার্থ শুক্লা ও নেহা শর্মা। গানটি একটু আধুনিকভাবে শ্রোতাদের সামনে আনার চেষ্টা করেছি। আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে।








