চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সন্ধিক্ষণে বাংলাদেশ: রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনীতি ও নীতির আলোচনায় গোলটেবিল বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, নীতিনির্ধারণ প্রক্রিয়া এবং সামাজিক প্রত্যাশার দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘সন্ধিক্ষণে বাংলাদেশ: রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে স্টেকহোল্ডারস অফ বাংলাদেশ (এসওবি)। এ বৈঠকে রাজনীতিবিদ, আইনজীবী, গবেষক, সাংবাদিক, একাডেমিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

গোলটেবিল বৈঠকের প্রথম রাউন্ডে কথা হয় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা নিয়ে। দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক বক্তার সঙ্গে ভিন্ন ভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলাপ হয়। তৃতীয় রাউন্ডে ছাত্রনেতাদের কাছ থেকে শোনা হয় জুলাইয়ের ঐক্যে ফাটল ধরার কারণ।

Banglabid

গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন— বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) সম্পাদক মাহফুজুর রহমান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন, এনডিএম-এর সাধারণ সম্পাদক ও আইনজীবী শাহেদুল আজম, ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল সাইমুম রেজা তালুকদার, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট সাদিক মাহবুবুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট ডা. আসিফ সৈকত, গবেষক মীর হুযাইফা আল মামদূহ, মিডিয়া ব্যক্তিত্ব আবু সালমান মো. আব্দুল্লাহ, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া, ডাকসু ২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শেখ তানভীর বারী হামিম এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন।

আলোচনায় দেশের রাজনৈতিক বাঁক বদলের বিভিন্ন দিক, জুলাই গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতকরণ, আওয়ামী লীগের বিচার, একাত্তরের অপরাধীদের মীমাংসা, জাতীয় নির্বাচনের প্রয়োজন এবং বিতর্কিত ডাকসু নির্বাচনসহ নানা বিষয়ে যুক্তিনির্ভর মতবিনিময় হয়।

গোলটেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্টেকহোল্ডারস অফ বাংলাদেশের মুখ্য সংগঠক ডা. সায়েম মোহাম্মদ। তিন রাউন্ডে অনুষ্ঠিত এ বৈঠকটি পরিচালনা করেন ফারাহ্ দোলন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলটেবিল বৈঠকসন্ধিক্ষণে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাতের দায়ে বাংলাদেশি যুবক কারাগারে

পরবর্তী

দেশব্যাপী স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

পরবর্তী
স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

কৃষকাজমি ও বাংলাদেশের মানচিত্রের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রামুর বৌদ্ধ বিহারে তরুণ ভিক্ষুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT