বাংলাদেশ

মিডওয়াইফ পেশার উন্নয়নের লক্ষ্যে গোলটেবিল বৈঠক

বাংলাদেশ মিডওয়াইফারি সমিতির সদস্যরা গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিডওয়াইফ পেশার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মিডওয়াইফারি সমিতির সদস্যরা গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মিডওয়াইফ হচ্ছে দক্ষ, প্রশিক্ষিত, বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত মা ও নবজাতক শিশু স্বাস্থ্য সেবা প্রদানকারী। একজন মা গর্ভধারণ পূর্ববর্তী পরিকল্পনা থেকে শুরু করে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসবপরবর্তী সময়ে মিডওয়াইফের সার্বিক তত্বাবধানে স্বাস্থসেবা গ্রহণ করতে পারেন।

বর্তমানে বাংলাদেশে ৭২৩০ জন লাইসেন্সপ্রাপ্ত মিডওয়াইফ (বিএনএমসি রিপোর্ট ৩১-জুলাই-২০২৩ অনুযায়ী) রয়েছেন। যাদের মধ্যে ২৫৫৭ জন মিডওয়াইফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টারে কর্মরত।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাব মানিক মিয়া অডিটোরিয়ামে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত গোলটেবিল বৈঠকে সভাপতি আসমা খাতুন মিডওয়াইফদের নিয়ে উল্লেখিত তথ্য তুলে ধরেন।

আয়োজনের শুরুতে সাধারণ সম্পাদক সংগীতা সাহা প্রেমা বলেন, মা ও নবজাতক শিশুর মৃত্যুহার কমাতেই চিকিৎসাখাতে মিডওয়াইফদের প্রয়োজনীয়তা দেখা দেয়।

বিএমএসএর সাবেক সহ-সভাপতি সৈয়দা মাহফুজা ঝুমু মিডওয়াইফদের উন্নয়নে তাদের শিক্ষার সুযোগ এবং কর্মপরিধি আরও প্রসারিত করবার জন্য নীতি নির্ধারণী পর্যায়ে মিডওয়াইফদের অন্তর্ভুক্ত করার দাবি যুক্তিসংগত বলে মনে করেন।

প্রায় ৯ হাজার মিডওয়াইফ বিশেষায়িত শিক্ষাগ্রহণ করার পর কম্পিটেন্ট হওয়ার পরও মিডওয়াইফরা বেকার হয়ে বসে আছেন তারা প্রায় হতাশাগ্রস্থ। বেসরকারি পর্যায়ে মিডওয়াইফদের আরও বেশি করে কাজের সুযোগ করে দেয়া উচিত। বিএমএস-এর পক্ষ থেকে এরই মধ্যে স্বাস্থ উপদেষ্টার কাছে লিখিত আকারে দাবি তুলে ধরা হয়েছে বলে সভায় বলা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বনামধন্য রেডিও টেলিভিশন উপস্থাপক এহতেশাম উপস্থিত হয়ে মিডওয়াইফদের কাজের প্রশংসা করেন এবং উৎসাহ দেন।

বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির যাত্রা ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি প্রফেশনের উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে ও রেখেছে তার সংক্ষিপ্ত বিবরণী দেন সংগঠনটির প্রজেক্ট ম্যানেজার শারমিন শবনম জয়া।

বিষয়:বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি মিডওয়াইফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…